ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দীপিকার জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন!

File photo

অাকাশ বিনোদন ডেস্ক:

সুপাত্রে কন্যা দান। এই একটি কাজ সঠিকভাবে সম্পন্ন করতে গিয়ে অনেক পিতার কপালেই চিন্তার ভাঁজ পড়ে যায়। পাত্রের সন্ধানে কেউ কেউ বিজ্ঞাপনও দিয়ে বসেন পত্রিকায়। আর সেই বিজ্ঞাপনদাতা যদি হন বলিউড তারকা দীপিকার পিতা তাহলে তা চিন্তার ভাঁজ ফেলে ভক্তদের কপালেও। টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, দীপিকার জন্য সুপাত্রের সন্ধানে পত্রিকায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়েছেন দীপিকার বাবা। আর সে কথা খোলাসা করেছেন খোদ দীপিকাই।

পাত্রের খোঁজে বিজ্ঞাপন দেওয়ার বুদ্ধিটি নাকি দীপিকার বাবা খুঁজে পেয়েছেন হেমা মালিনির জীবন থেকেই। হেমা মালিনির বায়োগ্রাফি উন্মোচনের অনুষ্ঠানে এমনটাই জানান দীপিকা। তিনি বলেন, ‘প্রেমের সম্পর্কগুলো খুব জটিল। হেমা মালিনির বাবা যেমন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাঁর জন্য পাত্রের সন্ধান করেছিলেন আমার বাবাও তেমনি হন্যে হয়ে আমার জন্য সঠিক মানষটিকে খুঁজে বেড়াচ্ছেন।’

রণবীর সিং-দীপিকা পাডুকোনকে একসঙ্গে বিভিন্ন পার্টি ও ডিনারে দেখা গেলেও দীপিকা কখনই খোলামেলাভাবে রনবীরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি। গুঞ্জন ছিল, ‘পদ্মাবতী’র শুটিংয়ের সেটে রণবীর-দীপিকার প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে। যার ইঙ্গিত মিলেছে দীপিকার বক্তব্যে।

বর্তমানে মুক্তির অপেক্ষার রয়েছে দীপিকার ‘পদ্মাবতী’ চলচ্চিত্রটি। সম্প্রতি ছবিটির পোস্টার সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ছবিতে রানি পদ্মিনীর ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। এ ছাড়া মেওয়ারের শাসক রাজা রতন সিংয়ের ভূমিকায় অভিনয় করবেন শহিদ কাপুর এবং আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। চলতি বছরের ডিসেম্বরের ১ তারিখ ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দীপিকার জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন!

আপডেট সময় ০৭:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭