ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তি পাচ্ছে আমিরের ‘সিক্রেট সুপারস্টার’

অাকাশ বিনোদন ডেস্ক:

দীপাবলিকে কেন্দ্র করে (২০ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে আমিরের ‘সিক্রেট সুপারস্টার’। অবশেষে আমির খানের ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

নিজের অন্যতম সেরা ছবি হতে যাচ্ছে ‘সিক্রেট সুপারস্টার’—এমনটাই জানিয়েছেন আমির খান। জি নিউজের খবরে প্রকাশ, ছবিটির প্রিমিয়ার দেখে একই ধরনের অনুভূতি জানিয়েছেন বলিউডের অন্য তারকারাও।

সিক্রেট সুপারস্টার চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র জায়রা ওয়াসিমের সঙ্গে দঙ্গল ছবিতে দেখা গিয়েছিল ফাতিমা সানা শেখকে। ছবিটির প্রিমিয়ার দেখে ফাতিমা তার টুইটারে লেখেন, ‘অদভেদ চন্দন চমৎকার একটি ছবি তৈরি করেছেন। ছবির সকল অভিনেতা-অভিনেত্রীও অসাধারণ’।
অন্যদিকে, ২০১৭ সালের সেরা ছবি হিসেবে ‘সিক্রেট সুপারস্টার’কে স্বীকৃতি দিয়েছেন ‘বাবুমশাই বন্দুকবাজ’-খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। টুইটে তিনি বলেন, ‘এই বছরের সেরা ছবি ‘সিক্রেট সুপারস্টার’। অনুপ্রেরণামূলক। ছবিটিতে সবার অভিনয় প্রশংসার দাবিদার’।

‘নিউটন’খ্যাত অভিনেতা রাজকুমার রাও তাঁর টুইটে বলেছেন, ‘হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছবি ‘সিক্রেট সুপারস্টার’। সিনেমা হলে গিয়ে ছবিটি দেখাটা হবে নিজের প্রতি করা বড় সুবিচার। ‘সিক্রেট সুপারস্টারে’র গোটা দলের প্রতি শ্রদ্ধা। আমির স্যার আপনি অসাধারণ’।

আমিরের ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে ১৪ বছরের একটি মেয়ের স্বপ্নপূরণের গল্প দেখা যাবে। আর এই মেয়ের স্বপ্নপূরণের সারথি হিসেবে দেখা যাবে আমির খানকে। মুসলিম পরিবারের একটি মেয়ে সংগীতশিল্পী হতে চায়। গান করতে চায় মঞ্চ ও চলচ্চিত্রে। মেয়েটির এই স্বপ্নপূরণে মা সঙ্গে থাকলেও বাবা বাধা দেন। গানপাগল মেয়েটি তখন বোরখায় নিজেকে লুকিয়ে ইউটিউবে গানের ভিডিও আপলোড করে। একটা সময় সে ইউটিউব তারকা হয়ে ওঠে। তখন আমির খানের নজরে আসে মেয়েটি। তার ভিডিও আমির খান শেয়ার করে। তার ভিডিও দেখতে মানুষকে উৎসাহিত করে। তারপর মেয়েটিকে স্বপ্নপূরণে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমির খান।

ছবিটির প্রযোজনা করছেন আমির খান, কিরণ রাও, আকাশ চাওলা ও জি স্টুডিও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুক্তি পাচ্ছে আমিরের ‘সিক্রেট সুপারস্টার’

আপডেট সময় ০৭:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭