ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প লক্ষ্মীপুরে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ ভয়াবহ রূপ নিচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ: টিআইবি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৭ হাজারের বেশি মানুষ, বাড়ছে উদ্বেগ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর নিখোঁজ মানুষের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চালু করা একটি ওয়েবসাইটে ৭ হাজার ৩৮১ জনকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওয়েবসাইটটির তথ্য প্রকাশ করা হয়েছে। স্থানীয় সময় রাত প্রায় ২টা ৪৫ মিনিট পর্যন্ত এ সংখ্যা নথিভুক্ত করা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজরা শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নিখোঁজ ব্যক্তি এবং ঘরবাড়ি বা অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য সরকারের ‘ভেনঅ্যাপ’-এর মাধ্যমে জানাতে।

অন্যদিকে বুধবার আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)। এছাড়া ভূমিকম্পে কয়েক শ মানুষ আহত হয়েছেন। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রথমে হতাহতদের এ তথ্য নিশ্চিত করেন।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে, এই ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে পৌঁছাতে পারে। সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, প্রাণহানি ১০ হাজারের বেশি হওয়ার আশঙ্কা ৪৪ শতাংশ। অন্যদিকে মৃতের সংখ্যা ১ লাখ অতিক্রম করতে পারে—এমন সম্ভাবনা ৩০ শতাংশ।

সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে এবং এর প্রভাব বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৭ হাজারের বেশি মানুষ, বাড়ছে উদ্বেগ

আপডেট সময় ১২:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬