ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিশ্ব সংবাদ তিন বছর পর আইএসমুক্ত সিরিয়ার রাক্কা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার রাক্কা শহরটি আইএসমুক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান কুর্দিশ এবং আরব যোদ্ধারা রাক্কাকে আইএসমুক্ত করার কথা জানিয়েছেন। রাক্কা আইএসের কথিত রাজধানী ছিল।

সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এর মুখপাত্র তালাল সেলো জানিয়েছেন, পাঁচ মাসের অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আইএসকে রাক্কা থেকে তাড়ানো সম্ভব হয়েছে। তিনি জানান, এখন স্লিপার সেল ধ্বংস এবং ল্যান্ড মাইন সরানোর কাজ শুরু করা হচ্ছে।

তিন বছর পর আইএস মুক্ত হলো রাক্কা। ২০১৪ সালে সিরিয়ার এই গুরুত্বপূর্ণ শহরটি দখলে নেয় আইএস। তারা খেলাফত প্রতিষ্ঠা করে এটিকে নিজেদের রাজধানী ঘোষণা দিয়েছিল। গতকাল এসডিএফ গুরুত্বপূর্ণ মিউনিসিপ্যাল স্টেডিয়াম এবং ন্যাশনাল হাসপাতাল থেকে আইএসকে হটাতে সক্ষম হয়। বিজয়ের পর যোদ্ধারা গতকাল স্টেডিয়ামে নিজেদের পতাকা ওড়ায়।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই: প্রাথমিক ভালো, মাধ্যমিকে ধীরগতি

বিশ্ব সংবাদ তিন বছর পর আইএসমুক্ত সিরিয়ার রাক্কা

আপডেট সময় ০২:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭