ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার নিয়ম না মানলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প ২০২৭ থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিলেন কিম জং উন

হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কোনো জাহাজ থেকে ইরান কোনো ধরনের টোল বা মাশুল আদায় করছে না বলে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। তবে তেহরানের দেওয়া এই তথ্য যদি কোনোভাবে মিথ্যা প্রমাণিত হয়, তবে দেশটির সঙ্গে চলমান সব ধরনের আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সবুজ সংকেত দিয়ে ট্রাম্প তার পোস্টে সম্পূর্ণ বড় হাতের অক্ষরে লেখেন, হরমুজ প্রণালি অতিক্রমকারী কোনো জাহাজ থেকে ইরান কোনো ধরনের টোল, বিমা খরচ কিংবা অন্য কোনো প্রকার চার্জ দাবি করছে না এবং গ্রহণও করছে না।

ইরানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেনের বিষয়টি নাকচ করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে কোনো অর্থ দেওয়া হয়নি বা তাদের কোনো অর্থ অবমুক্তও করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকা ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা তহবিলের কিছু অংশ মার্কিন কৃষক ও খামারিদের কল্যাণে ছাড় করা হবে। এই অর্থ দিয়ে মার্কিন কৃষকদের কাছ থেকে ভুট্টা, গম ও সয়াবিনের মতো খাদ্যশস্য কেনা হবে।

পোস্টের শেষাংশে ট্রাম্প উল্লেখ করেন, ইরানে বর্তমানে খাদ্যের তীব্র সংকট ও জরুরি প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই তাদের অবরুদ্ধ অর্থ দিয়ে এই খাদ্যসামগ্রী কেনা হবে এবং তা একচেটিয়াভাবে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই কেনা হবে বলে তিনি নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী

হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প

আপডেট সময় ০৬:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬