ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সারা দেশের ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নেবে একই প্রশ্নপত্রে; যেটি আগে আলাদা আলাদা হতো। আগামীতে মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা বোর্ডে যে যে বিষয়গুলো একক বা কমন সেগুলো কমন প্রশ্ন করা হবে। আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করার জন্য সেটিতে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্তি করছি।

সোমবার (২২ জুন) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতে উন্নয়নের জন্য ব্যাপক কাজ করছে। আমরা সিলেবাস কারিকুলাম ক্রমান্বয়ে পরিবর্তন করছি। আমরা আনন্দময় শিক্ষার ব্যবস্থা করছি। শিশুদের জন্য খেলাধুলা নীতি-নৈতিকতাসহ বিভিন্ন বিষয় শিক্ষায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমাদের দেশে জনসংখ্যা বেশি, এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। যার জন্য কারিগরি শিক্ষায় গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা কখনো ভাবতে পারিনি প্রধানমন্ত্রী বলবেন শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট জিডিপির ৫% পর্যন্ত দেব। শুধু বলেননি আমাকে নির্দেশনাও দিয়েছেন কার্যকরী ব্যবস্থা নিতে। আপনারা প্রশ্ন করতে পারেন উনি ৫% চাইলেন কিন্তু আপনি নিলেন না কেন। ৫% জিডিপি বাজেট করার সক্ষমতা এই মুহূর্তে আমাদের ছিল না। ক্রমান্বয়ে আমরা ধাপে ধাপে বাজেট বাড়াব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সাংসদ ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

এর আগে পায়রা উড়িয়ে ও কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষামন্ত্রীসহ উপস্থিত অতিথিরা। এরপর অতিথি, শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন খাতে অবদানের জন্য ৪৯ জন শিক্ষক-মেধাবী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও ৩ শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:৫০:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬