ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তান টি ২০ দলে ফিরলেন মোহাম্মদ হাফিজ

File photo

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান টি ২০ দলে ফিরলেন মোহাম্মদ হাফিজ। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজের জন্য মঙ্গলবার ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত মার্চে ওয়েস্ট ইন্ডিজে শেষবার টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন হাফিজ। এদিকে চোটজনিত সমস্যার কারণে চলমান ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়া মোহাম্মদ আমির ফিরেছেন টি ২০ দলে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ২৬ ও ২৭ অক্টোবর সিরিজের প্রথম দুটি টি ২০ অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচের ভেন্যু লাহোর। প্রথমে শ্রীলংকার খেলোয়াড়রা পাকিস্তানে খেলতে চাননি। শ্রীলংকা বোর্ডের আশ্বাসে শেষ পর্যন্ত তারা রাজি হন।

এদিকে লাহোরে ২০০৯ সালের সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর আবারও পাকিস্তানে খেলতে রাজি হয়েছে শ্রীলংকা। তবে দলের সবাইকে এই সফরে পাওয়া যাবে না। নিরাপত্তাহীনতার আশঙ্কায় সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন টি ২০ অধিনায়ক উপুল থারাঙ্গা।

পাকিস্তান টি ২০ স্কোয়াড : সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটকিপার), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, আমের ইয়ামিন, মোহাম্মদ আমির, রুম্মান রইস, উসমান শিনওয়ারি ও উমর আমিন। ক্রিকবাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অভিনেতা বিজয়েন্দ্র

পাকিস্তান টি ২০ দলে ফিরলেন মোহাম্মদ হাফিজ

আপডেট সময় ১১:৪১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭