ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’ ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে: কৃষিমন্ত্রী ‘২০২৮ সালের মধ্যে সব প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে’ জিয়াউলের মামলায় আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সব সময় তৎপর থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভ্যতা ও নদী রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী নাশকতার আশঙ্কা: ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

পানির সংকটকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও উত্তেজনার মুখে পড়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে এই সংকটকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

আজ সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, খাজা আসিফ পাকিস্তানের টিভি চ্যানেল অ্যারে নিউজকে বলেন, যখনই মনে করবো আমাদের জাতীয় নিরাপত্তার অংশ পানিও হুমকির মুখে, তখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো। ভারত উদ্বেগজনক গতিতে পানির প্রবাহ ব্যাহত করছে, তাই সামরিক পদক্ষেপ বিবেচনায় নেওয়া হতে পারে।

খাজা আসিফ অভিযোগ করেন যে, ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং চেনাব নদীর প্রবাহ নিয়ে তথ্য গোপন করছে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন যে সাম্প্রতিক সময়ের উন্নয়ন সম্পর্কে তার কাছে হালনাগাদ তথ্য নেই, যদিও পূর্বে পাকিস্তানি দলগুলো প্রায় ১১৫টি পরিদর্শন করেছে।

মূলত, দুই দেশের মধ্যে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি নিয়ে উত্তেজনা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ভারত চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। একে পহেলগামে ২০২৫ সালের এপ্রিল মাসে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর নেওয়া একটি কূটনৈতিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

সিন্ধু অববাহিকার প্রায় ৮০ শতাংশ পানি কৃষি কাজে ব্যবহার করার সুযোগ পেলেও পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্বলতার কারণে দেশটি বর্তমানে গুরুতর সংকটে পড়েছে। তবে ভারত পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’

পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের

আপডেট সময় ০১:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬