ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’ ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে: কৃষিমন্ত্রী ‘২০২৮ সালের মধ্যে সব প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে’ জিয়াউলের মামলায় আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সব সময় তৎপর থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভ্যতা ও নদী রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী নাশকতার আশঙ্কা: ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২২ জুন) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে আরেকজন এখনও পলাতক রয়েছে। দেশটির লেইতে প্রদেশের তাকলোবান সিটির সান হোসে ন্যাশনাল হাই স্কুলে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল প্রায় ৯টার দিকে তাকলোবান সিটির বারাঙ্গাই সান হোসে এলাকায় অবস্থিত স্কুলটির ভেতরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হন। পুলিশ এখনো এই হামলার উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি।

আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার কারণ ও পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তাকলোবান সিটি পুলিশ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলটিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ জনগণকে যাচাইবিহীন তথ্য প্রচার না করার এবং তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

প্রেসিডেন্টের মুখপাত্র ক্লেয়ার কাস্ত্রো সাংবাদিকদের বলেন, ‘ফিলিপাইন ন্যাশনাল পুলিশ ইতোমধ্যেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে। তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’

ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫

আপডেট সময় ১২:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬