ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানকে ঘিরে চলমান সংঘাত অবসানের আলোচনায় অগ্রগতি হওয়ায় আগামী মাস থেকে ভর্তুকিযুক্ত ডিজেলের দাম কমাবে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন।

রবিবার (২১ জুন) দেশটির সংবাদপত্র দ্য স্টারকে দেওয়া বক্তব্যে আনোয়ার বলেন, ‘আমি লক্ষ্যভিত্তিক ভর্তুকিযুক্ত ডিজেল কর্মসূচি ঘোষণা করেছি। এর উদ্দেশ্য ডিজেলের দাম বাড়ানো নয়, বরং কমানো-যদিও বর্তমান পরিস্থিতি এখনও অনিশ্চিত।‘

তিনি আরও বলেন, ‘আলোচনার বড় অংশের সমন্বয়কারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আমাকে জানিয়েছেন, এবার তিনি আত্মবিশ্বাসী যে মধ্যপ্রাচ্যের সংকট প্রশমিত করা সম্ভব হবে। এর ফলে ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমাদের সহায়তা হবে।’

আনোয়ার ইব্রাহিমের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি হলে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে দামের ওপর চাপ কমবে, যা মালয়েশিয়ার জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের আলোচনা শেষে তেলের বাজারে স্বস্তি ফিরেছে। ইরান জানিয়েছে, তারা তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলতার নিশ্চয়তা পেয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকটের আশঙ্কা কমে যাওয়ায় সোমবার (২২ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

আপডেট সময় ১২:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬