ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

কাতালানের স্বাধীনতা আন্দোলনের দুই নেতা পুলিশ হেফাজতে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার অভিযোগে কাতালানের স্বাধীনতা আন্দোলনের দুই নেতা জোর্দি এস নেচ ও জোর্দি কুইজার্তকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন স্পেনের আদালত। খবর বিবিসির।

জোর্দি এস নেচ কাতালান জাতীয় পরিষদের (এএনসি) ও জোর্দি কুইজার্ত ওমনিয়াম কালচারের নেতা।

বিবিসির খবরে বলা হয়, গত ১ অক্টোবরের গণভোট আয়োজনে নেতৃত্ব দেন এ দুই নেতা। স্পেনের আদালত এই গণভোট প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে মাদ্রিদ সরকার এই ভোটকে অবৈধ বলেছে।

এদিকে কাতালোনিয়ার আঞ্চলিক প্রধান কার্লোস পুজেমন ওই দুই নেতাকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন।

এক টুইটবার্তায় তিনি লেখেন- স্পেন কাতালোনিয়ার সামাজিক আন্দোলনের দুই নেতাকে গ্রেফতার করেছে। দুঃখজনকভাবে আবার আমাদের রাজবন্দি দেখতে হল।

প্রসঙ্গত, গণভোটের পর কাতালোনিয়ার আঞ্চলিক প্রধান কার্লোস পুজেমন সেখানকার স্বাধীনতা ঘোষণায় সই করেন। স্বাধীনতা বাস্তবায়নে তিনি আলোচনারও আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

কাতালানের স্বাধীনতা আন্দোলনের দুই নেতা পুলিশ হেফাজতে

আপডেট সময় ১০:১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭