ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ঝিনাইদহে শিশুকে ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদণ্ড আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্রকে ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

‘ফ্রেন্ডস’খ্যাত কিংবদন্তি পরিচালক জেমস বারোজ আর নেই

আকাশ বিনোদন ডেস্ক : 

টেলিভিশন ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী সিটকম (কমেডি সিরিজ) পরিচালক জেমস বারোজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জেমস বারোজের পরিবার মার্কিন গণমাধ্যম পিপল-কে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি আজ পরিবারের সদস্যদের সান্নিধ্যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কিংবা স্থান সম্পর্কে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

কয়েক দশক দীর্ঘ ক্যারিয়ারে জেমস বারোজ মার্কিন টেলিভিশন কমেডির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। টেলিভিশনের পর্দায় একের পর এক কালজয়ী ও জনপ্রিয় শো উপহার দিয়েছেন তিনি। তার পরিচালিত ও যুক্ত থাকা বিখ্যাত সিরিজগুলোর মধ্যে— ‘চিয়ার্স’, ‘ট্যাক্সি’, ‘ফ্রেন্ডস’, ‘উইল অ্যান্ড গ্রেস’ অন্যতম।

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদানের জন্য জেমস বারোজ তার ক্যারিয়ারে ব্যাপক স্বীকৃতি ও সম্মাননা পেয়েছেন। তিনি মোট ১১টি এমি অ্যাওয়ার্ড জয় করেন। এর মধ্যে ১৯৮০ এবং ১৯৮১ সালে পরপর দুই বছর জনপ্রিয় কমেডি সিরিজ ‘ট্যাক্সি’র জন্য ‘আউটস্ট্যান্ডিং ডিরেক্টিং’ বিভাগে নিজের প্রথম এমি পুরস্কারগুলো লুফে নেন তিনি।

এমি ছাড়াও তিনি পাঁচবার ‘ডাইরেক্টরস গিল্ড অব আমেরিকা’ পুরস্কারে ভূষিত হন। টেলিভিশন পরিচালনায় তার আজীবন অবদানকে সম্মান জানিয়ে ২০১৫ সালে ডাইরেক্টরস গিল্ড অব আমেরিকা তাকে মর্যাদাপূর্ণ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করে।

উল্লেখ্য, ১৯৭৪ সালে টেলিভিশন ক্যারিয়ার শুরু করা জেমস বারোজ দীর্ঘ ক্যারিয়ারে ৫০টিরও বেশি জনপ্রিয় মার্কিন শোর পাইলট (প্রথম/উদ্বোধনী পর্ব) পর্ব পরিচালনা করেছেন, যা আমেরিকান সিটকমের ধারা বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এছাড়া টেলিভিশনের ইতিহাসের অন্যতম সেরা কমেডি সিরিজ ‘চিয়ার্স’র সহ-স্রষ্টাও ছিলেন তিনি।

বড় বড় তারকাদের নিখুঁতভাবে পরিচালনা করার দক্ষতার জন্য তিনি সুপরিচিত ছিলেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে সব মিলিয়ে এক হাজারেরও বেশি টেলিভিশন পর্ব পরিচালনা করেছেন এই গুণী নির্মাতা। তার প্রস্থান মার্কিন বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’

‘ফ্রেন্ডস’খ্যাত কিংবদন্তি পরিচালক জেমস বারোজ আর নেই

আপডেট সময় ০৪:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬