ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাস্কের অর্থ সমবণ্টন করলে, পৃথিবীর সবাই কতো টাকা করে পাবে?

আকাশ নিউজ ডেস্ক: 

কল্পনা করুন তো, পৃথিবীর প্রতিটি মানুষের হাতে যদি হঠাত্‍ করে একটা মোটা অঙ্কের টাকা তুলে দেওয়া হয়, তবে কেমন হতো? অবিশ্বাস্য শোনালেও এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পদের পরিমাণ ঠিক সেই জায়গাটিতেই পৌঁছেছে। চাইলেই তিনি প্রত্যেকের হাতেই একটা করে টাকার বান্ডেল ধরাতে পারেন!

স্পেস-এক্স-এর অভাবনীয় সাফল্যের পর মাস্ক এখন ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার! তাঁর সম্পদের পরিমাণ এখন চোখ ধাঁধানো, ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার।

এবার একটু অঙ্ক কষে দেখা যাক। পৃথিবীজুড়ে এখন প্রায় ৮ দশমিক ৩ বিলিয়ন মানুষ। মাস্ক যদি তাঁর এই বিশাল ঐশ্বর্য বিশ্বের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে বিলিয়ে দেওয়ার মতো এক পাগলাটে সিদ্ধান্ত নিতেন, তবে কী হতো? গাণিতিক হিসেব বলছে, পৃথিবীর প্রতিটি মানুষ পেত প্রায় ১৩০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার টাকারও বেশি।

বাস্তবতা হলো, এই বিপুল অর্থ দিয়ে তিনি চাইলে পুরো বিশ্বের অর্ধেক মানুষকে নতুন জীবন দিতে পারতেন। কিংবা ধরুন, বিশ্বের প্রায় ৪৬ শতাংশ মানুষের মোট সম্পদের চেয়েও বেশি অর্থ এখন একা তার দখলে। এই ট্রিলিয়ন ডলারের রাজত্বে তিনি শুধু একজন ব্যক্তি নন, বরং তাঁর ব্যক্তিগত সম্পদ এখন অনেক দেশের মোট জিডিপির চেয়েও বেশি। এমন এক অদ্ভুত ও রোমহর্ষক পরিসংখ্যান শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাস্কের অর্থ সমবণ্টন করলে, পৃথিবীর সবাই কতো টাকা করে পাবে?

আপডেট সময় ০৯:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬