ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

আকাশ বিনোদন ডেস্ক :

আগামীকাল পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। এ মুহূর্তে চলছে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে টান টান উত্তেজনা। সেই ফুটবল উন্মাদনার হাওয়া এসে লেগেছে বিনোদন জগতের তারকাদের মাঝেও। একেক তারকা একেক দলের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে জানান দিচ্ছেন। এবার জানান দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

ইরফান সাজ্জাদের প্রিয় দল আর্জেন্টিনা। প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। এ নিয়ে নিজের মুগ্ধতা ও কিছুটা শঙ্কার কথা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এ অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন— মেসি নামল, চান্স ক্রিয়েট করল, পেনাল্টি! মেসির গোল! এরপর মেসির চান্স ক্রিয়েট, আরেকটা গোল। মেসি ছাড়া এ আর্জেন্টিনা টিমটা প্রচুর গোল মিস করলেও খুব একটা খারাপ না।

তিনি বলেন, অধিনায়ক মাঠে থাকলে পুরো দলের মানসিকতা কীভাবে যেন বদলে যায়। মেসি মাঠে নামলে তাদের ওপর কি জানি ভর করে! ফুল চার্জে থাকে।

আর্জেন্টিনা দলের আক্রমণভাগ ও মাঝমাঠ নিয়ে সন্তুষ্ট হলেও রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তা বলে জানিয়েছেন ইরফান সাজ্জাদ। রক্ষণভাগের সমালোচনা করে তিনি বলেন, ডিফেন্সের কথা কি বলব! খেলা যত গড়ায় আর্জেন্টিনার ডিফেন্স ততই রোমান্টিক হয়ে যায়। এক ডিফেন্সটাই প্রবলেম বলে জানান এ অভিনেতা।

ইরফান সাজ্জাদ বলেন, যা বুঝলাম মেসি থাকতে থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে! না হলে এরপর যে আর কত বছর অপেক্ষা করা লাগবে কে জানে। যেহেতু ডিফেন্স ঠিক নেই।

ছোটপর্দার এ অভিনেতার পোস্টের নিচে ফুটবলপ্রেমী ও তার ভক্তরা নানা মন্তব্য করেছেন। অনেকেই অভিনেতার ফুটবলীয় বিশ্লেষণের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ প্রিয় দলের ডিফেন্স নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

আপডেট সময় ০৮:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬