ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের করায়ত্ত থেকে মুক্ত না হলে দেশের উন্নতি অসম্ভব: ফয়জুল করীম দেশে ফিরলেন ৪৯৯৮২ হাজি, মৃত্যু ৪৯ জনের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি সকল নিয়োগ, পদোন্নতিতে মেধা, যোগ্যতাই প্রধান মাপকাঠি হবে: অর্থমন্ত্রী যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’:

সুপ্রিম কোর্টের দ্বারস্থ জ্যাকুলিন

আকাশ বিনোদন ডেস্ক :

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নতুন অগ্রগতি দেখা দিয়েছে। এই মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা চ্যালেঞ্জ করেই তিনি এই আবেদন করেছেন।

অভিযোগ, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে একাধিক দামি উপহার গ্রহণের ঘটনায় জ্যাকুলিনের সম্পৃক্ততা রয়েছে। মামলাটি বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তাধীন।

এর আগে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা ৩০ মে এক নির্দেশে জ্যাকলিনের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ইডি-র জমা দেওয়া তথ্য ও নথির ভিত্তিতে প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তি রয়েছে বলে মনে হয়। আদালতের মতে, এমন কিছু প্রমাণ রয়েছে যা থেকে ধারণা করা যায় যে তিনি অপরাধলব্ধ অর্থের সুবিধা পেয়েছিলেন এবং সেই অর্থের উৎস সম্পর্কে অবগত ছিলেন।

এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই জ্যাকুলিন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। মঙ্গলবার তাঁর আইনজীবী জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান। পরে বিচারপতি পি. কে. মিশ্র এবং বিচারপতি এ. এস. চন্দুরকরের বেঞ্চ মামলাটি শুনতে সম্মত হয়।

আদালত জানিয়েছে, আগামী ১১ জুন এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের করায়ত্ত থেকে মুক্ত না হলে দেশের উন্নতি অসম্ভব: ফয়জুল করীম

সুপ্রিম কোর্টের দ্বারস্থ জ্যাকুলিন

আপডেট সময় ০৮:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬