ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন

অাকাশ জাতীয় ডেস্ক:

আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেনকে সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে সুপ্রিমকোর্ট প্রশাসন এই প্রজ্ঞাপন জারি করে।

আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার জেমস রিচার্ড ক্রশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সুপ্রিমকোর্ট রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব (ভারপ্রাপ্ত) পালনের আদেশ দেয়া হলো। এই আদেশ ২২ অক্টোবর অপরাহ্ন হতে কার্যকর হবে।

আদালত সূত্র জানায়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেয়ার পর অন্যান্য শূন্য পদগুলোতেও নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে আইন মন্ত্রণালয়। উল্লেখ্য, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল পদ সৃষ্টির পর সৈয়দ আমিনুল ইসলামকে ওই পদে নিয়োগ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

গত রোববার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামসহ সুপ্রিমকোর্টের ১০ কর্মকর্তাকে বদলি করে আইন মন্ত্রণালয়। এর মধ্যে সৈয়দ আমিনুল ইসলামকে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়।

এছাড়া হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেনকে ঢাকার বিশেষ জেলা জজ, অতিরিক্ত রেজিস্ট্রার যাবিদ হোসাইনকে রংপুরের নারী-শিশু ট্রাইব্যুনালের বিচারক, অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা জজ, প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমানকে পঞ্চগড় অতিরিক্ত জেলা জজ, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুনাভ চক্রবর্তীকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা জজ, হাইকোর্টের স্পেশাল অফিসার ই এম ইসমাঈল হোসেনকে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) আজিজুল হককে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিনকে পিরোজপুরের যুগ্ম জেলা জজ এবং ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদারকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা জজ হিসেবে বদলি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন

আপডেট সময় ০৭:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭