ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারীর পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী লক্ষণ ভালো নয়, এদের খুঁটির জোর কোথায়?ফেসবুকে জামায়াত আমির গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার : জাহেদ উর রহমান ইরানের আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০ প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের জয়ের পর মাশরাফির আবেগঘন স্ট্যাটাস

আকাশ স্পোর্টস ডেস্ক : 

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে জয় দেশের ক্রিকেটে নতুন করে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারানোর এই সাফল্য স্মরণ করিয়ে দিয়েছে ২০০৫ সালের কার্ডিফের সেই ঐতিহাসিক জয়কে। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সেই স্মৃতির কথা তুলে ধরেছেন এবং বর্তমান দলের এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নিশ্চিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন- কার্ডিফের সেই জয় এখনও দোলা দেয় আমাদের। তবে সময় এখন নতুন ইতিহাসের। ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জয়। অভিনন্দন বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে ২০০৫ সালের ১৮ জুনের কার্ডিফ জয় বিশেষ গুরুত্ব বহন করে। ন্যাটওয়েস্ট সিরিজে হাবিবুল বাশারের নেতৃত্বে বাংলাদেশ শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে পরাজিত করে বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই ম্যাচটি এখনও দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় সাফল্য হিসেবে বিবেচিত হয়।

এবারের জয়ও বাংলাদেশের ক্রিকেটে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোয় ক্রিকেটাঙ্গনে আনন্দের আবহ বিরাজ করছে। অনেকের মতে, এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে বাংলাদেশ দলকে আত্মবিশ্বাস জোগাবে। মাশরাফির বার্তাও সেই গর্ব ও আনন্দের অনুভূতিকেই আরও দৃঢ়ভাবে প্রকাশ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার নিয়মে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লেটেক্সিয়ে

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের জয়ের পর মাশরাফির আবেগঘন স্ট্যাটাস

আপডেট সময় ১১:৩০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬