ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেপাল নিয়ে ধোঁয়াশার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী পলক

অাকাশ আইসিটি ডেস্ক:

পেপাল বাংলাদেশে আসছে কী আসছে না, এ নিয়ে দু’দিন ধরে দেশজুড়ে ব্যাপক ধোঁয়াশার প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন তিনি।

পেপাল আসছে নাকি জুম আসছে? বহুল চর্চিত এ প্রশ্নের উত্তরে পলক লিখেছেন, ‘পেপালের আন্তর্জাতিক অর্থ স্থানান্তর সার্ভিসটি ‘জুম’ নামে পরিচিত। জুম আলাদা কোনো কোম্পানি নয়। গুগলের মেইল সার্ভিসের নাম যেমন জিমেইল, এটিও তেমনই।’

তিনি বলেন, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে পেপালের একজন গ্রাহক তাদের পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি বাংলাদেশি ব্যাংকে অর্থ স্থানান্তর করতে পারবে। জুম সার্ভিস ব্যবহার করে এ অর্থ স্থানান্তর করা যাবে। উল্লেখ্য, ১৯ অক্টোবর বাংলাদেশে পেপাল অাসছে বলে জানান জুনায়েদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী ওই অনুষ্ঠানে আরও বলেন, ‘এসব ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সুবিধা পাওয়া যাবে। এর ফলে প্রবাসীরা ৪০ মিনিটের মধ্যে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। বাংলাদেশের যে লাখ লাখ ফ্রিল্যান্সাররা রয়েছেন, তাদের যে ক্লায়েন্ট তারাও টাকাটা পেপালের মাধ্যমে সরাসরি পাঠাবেন। ১৯ অক্টোবর বাংলাদেশে পেপাল লাউন্সিং হতে যাচ্ছে। পেপালের সঙ্গে টেস্ট ট্রানজেকশন হয়েছে, প্রায় কয়েকশ ট্রাকজেকশন ইতোমধ্যে সাকসেসফুললি হয়েছে। তারপরেই পেপাল বাংলাদেশে অফিসিয়াল লাউন্সিংয়ের জন্য রাজি হয়েছে।’

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এটির উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পেপাল নিয়ে ধোঁয়াশার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় ০৪:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭