ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ওভেন ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন মজাদার ম্যাঙ্গো চিজ কেক

আকাশ নিউজ ডেস্ক: 

চারদিকে আমের উৎসব শুরু হয়েছে। আমের গন্ধে সয়লাব। বাজারের থলিতে এখন আর কিছু থাকুক বা না-ই থাকুক আম থাকবেই। সকালের নাশতা হোক কিংবা বিকালের নাশতা সঙ্গে থাকা চাই আম। এই আম দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন চিজ কেক।

নাম শুনলেই মনে হতে পারে, বানানো বড়ই মুশকিল। তবে খুব সহজে কোনো রকম ওভেনের ব্যবহার ছা়ড়াই বানিয়ে ফেলতে পারেন ম্যাঙ্গো চিজ কেক।

ওভেন ছাড়া মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে ও দ্রুত ম্যাঙ্গো চিজ কেক তৈরি করা যায়। বিস্কুটের ক্রাস্ট, আমের ক্রিমি লেয়ার এবং জেলি টপিং তৈরি করে ফ্রিজে সেট করলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ডেজার্ট।

উপকরণ:

২০-২৫টি ডাইজেস্টিভ বিস্কুট। ৩/৪ কাপ মাখন। দেড় কাপ ক্রিম চিজ। ১ কাপ আমের ক্বাথ। দেড় কাপ হুইপ্ড ক্রিম। ৩/৪ কাপ গুঁড়ো চিনি। ১টি আম। ১ টেবিল চামচ আগর আগর পাউডার।

প্রণালি:

প্রথমে বিস্কুটগুলো মিক্সিতে ঘুরিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। এরপর বিস্কুটের গুঁড়োর সঙ্গে গলানো মাখন মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন। এবার একটি বড় চৌকো বা ডিমের আকৃতির কাচের পাত্রে বিস্কুট-মাখনের মিশ্রণটি দিয়ে ওপর থেকে একটি চামচ দিয়ে চেপে চেপে সমান করে নিন। পাত্রটি আধ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। ক্রিম চিজ, আমের ক্বাথ, চিনি, হুইপ্ড ক্রিম আর আধ কাপ চিনি দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে ফেলুন।

ফ্রিজ থেকে কাচের পাত্রটি বার করে বিস্কুটের পরতের ওপর আমের মিশ্রণটি ঢেলে, এটিকেও চামচ দিয়ে সমান করে নিন। মিশ্রণটিকে অন্তত আধ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। এবার একটি মিক্সিতে আমের টুকরো, চিনি আর পানি দিয়ে পাতলা মিশ্রণ বানিয়ে নিন। সেই মিশ্রণে মিশিয়ে দিন আগর আগর পাউডার। এবার ফ্রিজ থেকে আবার কাচের পাত্রটি বার করে আমের জেলিটি পাত্রের ওপর ঢেলে দিন। এক ঘণ্টা আবার ফ্রিজে রাখুন। তাহলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো চিজ কেক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওভেন ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন মজাদার ম্যাঙ্গো চিজ কেক

আপডেট সময় ০৯:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬