ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

অ্যাপলের বিরুদ্ধে ৪৪ কোটি ডলার জরিমানার রায়

অাকাশ আইসিটি ডেস্ক:

প্যাটেন্ট লঙ্ঘনের দায়ে প্রায় ৪৪ কোটি ডলার জরিমানা পরিশোধ করতে অ্যাপলকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ভার্নেট এক্স নামক একটি প্রতিষ্ঠানের চারটি প্যাটেন্ট অবৈধভাবে ব্যবহার করায় এ জরিমানার মুখে পড়ছে অ্যাপল।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানায়, ভার্নেট এক্স-এর এসকল প্যাটেন্ট আইফোনের ফেসটাইম এবং অন্যান্য অ্যাপ তৈরিতে ব্যবহার করা হয়েছে।

অ্যাপলের বিরুদ্ধে ভার্নেট এক্স এ মামলাটি করেছিল ২০১০ সালে। ২০১২ সালে দেওয়া রায়ে অ্যাপলকে ৩৬৮.২ মিলিয়ন জরিমানা প্রদানের নির্দেশ দেয়া হয়। তবে অ্যাপল আপিল করায় মামলার রায় স্থগিত হয়ে যায় যা চূড়ান্তভাবে শেষ হতে পার হলো প্রায় সাত বছর। এ রায়ের বিষয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও আপিল করার পরিকল্পনার কথা জানিয়েছে।

তবে দেশটির প্যাটেন্ট ও ট্রেডমার্ক অফিস সম্প্রতি ভার্নেট এক্সের এই চারটি প্যাটেন্টকে বাতিল ঘোষণা করেছে। ভার্নেট এক্স এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে। ট্রেডমার্ক অফিসের এই রায়ে জরিমানা দেওয়ার হাত থেকে রেহাই পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী অ্যাপল।

Tag :
আপলোডকারীর তথ্য

অ্যাপলের বিরুদ্ধে ৪৪ কোটি ডলার জরিমানার রায়

আপডেট সময় ০৩:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭