ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

‘সুড়ঙ্গ ২’-এর ইঙ্গিত দিলেন রাফী-নিশো

আকাশ বিনোদন ডেস্ক : 

বছরখানেক ধরেই শোনা যাচ্ছিল ‘সুড়ঙ্গ’ সিনেমা সিকুয়েল নিয়ে ফিরছেন তারকা নির্মাতা রায়হান রাফী। ২০২৫ সালে রাফীর আরেক সিনেমা ‘তাণ্ডব’-এ মাসুদ চরিত্রটি দেখার পর ভক্তরা ভেবেই নিয়েছিল ‘সুড়ঙ্গ ২’ আসছে। তবে রোববার নির্মাতা-অভিনেতার পোস্ট সব গুঞ্জনের আগুনে জল ঢেলেছে।

রোববার নির্মাতা ফেসবুক পোস্টে লেখেন, ‘রায়হান রাফির ফিল্ম ইউনিভার্সে স্বাগতম। একটা গল্পের সমাপ্তি। আরেকটি শুরু হতে যাচ্ছে। আপনি কি পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত?’ সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদের ছবি।

একটি সূত্র জানিয়েছে, ‘তাণ্ডব’ বা ‘তুফান’-এর সিকুয়েল নয়, ‘সুড়ঙ্গ ২’ নিয়ে পর্দায় ফিরতে চান রাফী। এরই মধ্যে নাকি এই সিনেমার চিত্রনাট্য প্রস্তুত হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। যদিও এ বিষয়ে বিস্তারিত এখনই জানাতে নারাজ রাফী।

বিনোদনসংশ্লিষ্টদের একাংশ বলছেন, রায়হান রাফির এই ‘ফিল্ম ইউনিভার্স’ স্টাইলের ইঙ্গিত আগেও বাস্তব প্রকল্পে রূপ নিয়েছে। তাই ভক্তদের আগ্রহও এখন তুঙ্গে।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ পরিচালনা করেন রাফী। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি। প্রথম সিনেমা সিনেমায় মাসুদ চরিত্রে অভিনয় করে খ্যাতি পান আফরান নিশো। তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। ছিলেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ারসহ আরও অনেকে।

আফরান নিশোকে নিয়েই যে ‘সুড়ঙ্গ ২’ হচ্ছে সেটারও ইঙ্গিত পাওয়া গেছে অভিনেতার ফেসবুক স্টোরি থেকে। ফেসবুক স্টোরিতে লাল অক্ষরে নিশো লিখেছেন, ‘২’। এখন শুধু অনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

‘সুড়ঙ্গ ২’-এর ইঙ্গিত দিলেন রাফী-নিশো

আপডেট সময় ০৭:২০:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬