ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভাঙ্গায় চুরির অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

আকাশ জাতীয় ডেস্ক:

ভাঙ্গায় এক প্রবাসীর বাড়িতে পানি তোলার মোটর চুরির অভিযোগে এক যুবককে মাথা ন্যাড়া করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী। মঙ্গলবার (২৬ মে) ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে ঘটনাটি ঘটেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে খামিনারবাগ গ্রামের সাইপ্রাস প্রবাসী রিপন মোল্লার বাড়িতে মোটর চুরি করতে যায় একই গ্রামের যুবক ফয়েজ শিকদার (২৬)। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দেয়। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে ফয়েজ শিকদারকে ধরে ফেলে।

এরপর গ্রামের লোকজন তার মাথার বেশ কয়েক জায়গায় চুল ন্যাড়া করে গ্রামের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। ঘটনাটি দেখার জন্য শত শত কৌতূহলী লোক ওই জায়গায় ভিড় করে। বেলা ১১টার দিকে তাকে ন্যাড়া করা অবস্থায় গ্রাম দিয়ে ঘুরিয়ে তারপর ছেড়ে দেওয়া হয়।

গ্রামবাসী আরও জানায়, মোটর চুরি করতে যাওয়ার বিষয়টি ফয়েজ শিকদার স্বীকার করেছে। সে ভবিষ্যতে চুরি করবে না বলে এলাকাবাসীর সামনে বারবার ওয়াদা করেছে। অতীতেও বিভিন্ন সময় চুরি করার অভিযোগ ফয়েজ সিকদারের নামে রয়েছে।

ঘারুয়া ইউনিয়ন পরিষদের খামিনারবাগ ও ডাঙ্গারপাড় গ্রাম নিয়ে গঠিত ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ শেখ বলেন, আমার বাড়ি ডাঙ্গারপাড় গ্রামে। শুনেছি আমার ওয়ার্ডের খামিনারবাগ গ্রামে চুরির অভিযোগে ফয়েজ সিকদার নামক এক যুবকের চুল ন্যাড়া করে দিয়েছে এলাকাবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় চুরির অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

আপডেট সময় ১২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬