ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘চাক দে! ইন্ডিয়া’ অভিনেতা রমাকান্ত দায়ামা মারা গেছেন

আকাশ বিনোদন ডেস্ক : 

ভারতীয় বিনোদনজগতে শোকের ছায়া। আজ মঙ্গলবার (২৬ মে) শেষনিশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা রমাকান্ত দায়ামা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। অভিনেতার প্রয়াণে ভারতীয় সিনেমা, টেলিভিশন ও থিয়েটার দুনিয়ায় নেমে এসেছে গভীর শোকের আবহ।

অভিনেতা রমাকান্ত দায়ামা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা ওয়েব সিরিজের পরিচিত মুখ যশস্বিনী দায়ামার বাবা। বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও অভিনেত্রী শুভাঙ্গী লাটকর।

দীর্ঘ ক্যারিয়ারে রমাকান্ত দায়ামা বহু চলচ্চিত্র, টেলিভিশন ধারাবাহিক এবং নাট্য প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। শাহরুখ খান অভিনীত জনপ্রিয় ছবি ‘চাক দে! ইন্ডিয়া’ এবং সমালোচক মহলে প্রশংসিত ‘ধানাক’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। এ ছাড়া বহু মঞ্চনাটকেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।

শিল্পীর প্রয়াণে বিনোদনজগতের শিল্পী সংগঠন ‘সিনটা’ (CINTAA)-র পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রমাকান্ত দায়ামা শুধু একজন গুণী শিল্পীই ছিলেন না, বরং সংগঠনের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে শিল্পীসমাজের কল্যাণে তার অবদান আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

অভিনেতার মৃত্যুতে আবেগঘন পোস্ট করেছেন তার ঘনিষ্ঠ বান্ধবী ও অভিনেত্রী শুভাঙ্গী লাটকর। সোশ্যাল মিডিয়ায় রমাকান্তজির একটি আনন্দঘন মুহূর্তের ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন যে, আজ আমরা এক সুন্দর মনের মানুষকে হারালাম, যিনি জীবনে বহু লড়াইয়ের মাঝেও কীভাবে হাসিখুশি থাকতে হয় তা জানতেন।

তিনি আরও জানান, রমাকান্তজির সঙ্গে একটি হিন্দি নাটক এবং মঞ্চে কবিতা আবৃত্তি করার পরিকল্পনা ছিল তাদের, যা আজীবন অধরাই রয়ে গেল। অভিনেতার আকস্মিক এই চলে যাওয়া ভারতীয় অভিনয়জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রী ও কার্গো পরিবহনে তুর্কিশ এয়ারলাইনসের বড় প্রবৃদ্ধি

‘চাক দে! ইন্ডিয়া’ অভিনেতা রমাকান্ত দায়ামা মারা গেছেন

আপডেট সময় ০৬:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬