ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাঠেই ম্যাচ চলাকালে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ম্যাচ খেলতে গিয়েই মাঠে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সাবেক পেসার এসএল অক্ষয়। ভারতের বেঙ্গালুরুতে তৃতীয় ডিভিশনের এক ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

রোববার (২৪ মে) বেঙ্গালুরুর কেআর পুরম এলাকার মাঠে অনুষ্ঠিত ম্যাচে ফিল্ডিং করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। তাৎক্ষণিকভাবে সতীর্থরা তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে কর্নাটকের ক্রিকেট অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কর্নাটক রাজ্যের ক্রিকেটে নিয়মিত খেলোয়াড় ছিলেন অক্ষয়। তিনি কর্নাটকের হয়ে কয়েকটি লিস্ট-এ ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। পাশাপাশি স্থানীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ ছিলেন তিনি। সতীর্থদের কাছে তিনি ছিলেন শান্ত স্বভাবের ও হাস্যোজ্জ্বল একজন মানুষ।

তার মৃত্যুতে কর্নাটক ক্রিকেট সংস্থার সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ শোক প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

মাঠেই ম্যাচ চলাকালে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার

আপডেট সময় ০১:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬