ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউ ইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খানের অভিনয়

আকাশ বিনোদন ডেস্ক :

যুক্তরাষ্ট্রপ্রবাসী ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এবার হাজির হচ্ছেন এক আন্তর্জাতিক চমক নিয়ে। তার অভিনীত নতুন শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’–এর দ্বিতীয় পর্বে স্ক্রিন শেয়ার করেছেন স্বয়ং নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানি।

প্রবাসীদের বাস্তব জীবন ও নানা অভিজ্ঞতার গল্প নিয়ে নির্মিত এই বিশেষ শর্টফিল্মটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ওটিটি প্ল্যাটফর্ম ‘ঠিকানা’তে মুক্তি পেতে যাচ্ছে। জন কবির ও সাদ আল আমীন পরিচালিত এই সিরিজের প্রথম পর্বটি চলতি বছরের মার্চ মাসে মুক্তি পেয়ে বেশ সাড়া ফেলেছিল।

শনিবার ভোরে এক ফেসবুক বার্তায় নিজের এই দারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করেন জায়েদ খান। তিনি জানান, মেয়র জোহরান মামদানি কোনো ক্যামিও বা অতিথি চরিত্র নয়, বরং সরাসরি তার সঙ্গেই পুরো দৃশ্যে অভিনয় করেছেন। উচ্ছ্বসিত জায়েদ খান বলেন, বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং সুপরিচিত একজন মেয়রের সঙ্গে একই ফ্রেমে কাজ করার এই অভিজ্ঞতা তার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। এটি কেবল তার ব্যক্তিগত ক্যারিয়ারের বড় অর্জন বা গর্বের বিষয় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকার জন্যও একটি বড় গর্বের মুহূর্ত।

বিশ্বের অন্যতম প্রধান এই নগরপিতা কীভাবে এমন একটি শর্টফিল্মে অভিনয়ে রাজি হলেন, সেই নেপথ্যের গল্পও শুনিয়েছেন জায়েদ খান। তিনি জানান, এই অসম্ভবকে সম্ভব করার মূল কৃতিত্ব যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ও প্ল্যাটফর্ম ‘ঠিকানা’র রুহিন হোসেন এবং তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের। তারা মেয়রের কার্যালয়ে ইমেইলের মাধ্যমে এই প্রজেক্টের প্রস্তাব পাঠান এবং সেখানে জায়েদ খানের অভিনয় ক্যারিয়ার ও তার কাজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সব যাচাই-বাছাই শেষে মেয়রের অফিস থেকে শুটিংয়ের জন্য শিডিউল বা সময় দেওয়া হয় এবং সেই নির্ধারিত সময়েই দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়।

শুটিং সেটে মেয়র জোহরান মামদানির পেশাদারত্বের প্রশংসা করে জায়েদ জানান, আমেরিকার বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও শুটিংয়ের সময় তিনি শতভাগ আন্তরিক ছিলেন এবং পরিচালকের প্রতিটি নির্দেশনা নিখুঁতভাবে মেনে পুরো কাজটি দারুণ উপভোগ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিউ ইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খানের অভিনয়

আপডেট সময় ০৩:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬