ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অনলাইন জুয়া ও অর্থপাচারের অভিযোগে গ্রেফতার ৩

আকাশ জাতীয় ডেস্ক:

অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার একটি দল চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. আলা উদ্দিন (৪২), শাহাদাৎ হোসেন (৩২) এবং মো. সাহাব উদ্দিন (৪৮)।

অভিযানে তাদের কাছ থেকে অনলাইন বেটিং ও অর্থপাচারের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেকবই উদ্ধার করা হয়েছে।

সিআইডির সাইবার মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, একটি চক্র দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে আসছিল।

এসব সাইটে মোবাইল ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ লেনদেন করা হতো।

তদন্তে আরও জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে ব্যবহারকারীদের বেটিংয়ে যুক্ত করা হতো এবং সংগৃহীত অর্থ বিভিন্ন মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চক্রের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন জুয়া ও অর্থপাচারের অভিযোগে গ্রেফতার ৩

আপডেট সময় ০৮:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬