ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পশ্চিমবঙ্গে মাদ্রাসায়ও ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :  

পশ্চিমবঙ্গের সব স্কুলে ‘বন্দে মাতরম’ গানটি গাওয়া বাধ্যতামূলক করার মাত্র এক সপ্তাহ পরেই এবার রাজ্যের সব মাদ্রাসার ক্ষেত্রেও একই নির্দেশ জারি করল শুভেন্দু অধিকারীর নতুন সরকার। রাজ্য সরকারের মাদ্রাসা অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া সাম্প্রতিক এক আদেশে জানানো হয়েছে, এখন থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি মাদ্রাসায় সকালের প্রাত্যহিক সমাবেশে (অ্যাসেম্বলিতে) ভারতের এই ‘জাতীয় গানটি’ গাইতে হবে।

পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক বিভাগের অধীনে থাকা সরকারি অনুদানপ্রাপ্ত কিংবা অনুদানবিহীন; সব ধরনের স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রেই এই নতুন নির্দেশনা কার্যকর হবে বলে মাদ্রাসা অধিদপ্তরের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই শুভেন্দু অধিকারীর সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। তার মধ্যেই অন্যতম ছিল রাজ্যের সব স্কুলে বন্দে মাতরমের ছয়টি স্তবকের সবকটি গাওয়া বাধ্যতামূলক করা। স্কুল শিক্ষা বিভাগের সেই আদেশের রেশ ধরেই এবার মাদ্রাসাগুলোর জন্যও একই নিয়ম চালু করা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, পূর্বের সব নির্দেশনা বাতিল করে রাজ্যের স্কুল শিক্ষা বিভাগের অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগে সকালের প্রার্থনাসভায় ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে ভারতকে মুক্ত করার তাগিদ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে উঠে আসা ‘বন্দে মাতরম’ গানটি নিয়ে ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলছে। চলতি বছরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেও এই গানটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে আসে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ সরকার ‘বন্দে মাতরম’-কে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমতুল্য মর্যাদা দেয় এবং সব সরকারি ও স্কুল-কলেজের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি এই গানের ছয়টি স্তবকই গাওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রের সেই সিদ্ধান্তের পথ ধরেই এবার পশ্চিমবঙ্গের নতুন সরকার রাজ্যের স্কুল ও মাদ্রাসায় এই নিয়ম কঠোরভাবে কার্যকরের নির্দেশ দিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পশ্চিমবঙ্গে মাদ্রাসায়ও ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক

আপডেট সময় ১২:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬