ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টাকা নিয়ে দ্বন্দ্ব, সোহমকে প্রাণনাশের হুমকি

আকাশ বিনোদন ডেস্ক : 

টালিউডের জনপ্রিয় অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পুরোনো একটি সিনেমার সাইনিং মানি ফেরত দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সিনেমার প্রযোজক তাকে হুমকি দেন।

সোহম জানান, মঙ্গলবার রাতে প্রযোজক তরুণ দাস ফোনের মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেন। ২০১৮ সালে একটি সিনেমায় কাজ করার কথা ছিল সোহমের। মহুয়া চক্রবর্তী পরিচালিত সেই সিনেমায় অভিনয়ের জন্য চুক্তি অনুযায়ী সোহমকে ১৫ লক্ষ রুপি সাইনিং মানি দেওয়া হয়েছিল।

সোহমের দাবি, সিনেমাটির কাজ শুরুর কিছুদিনের মধ্যে পরিচালক মহুয়া চক্রবর্তী তাকে জানান, প্রযোজকের আচরণ ও ব্যবহার ভালো না হওয়ায় তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়াচ্ছেন। এরপর দীর্ঘ ৮ বছর পার হয়ে গেলেও সিনেমাটি আলোর মুখ দেখেনি।

সম্প্রতি প্রযোজক তরুণ দাস অভিনেতার কাছে সাইনিং মানির ১৫ লক্ষ রুপি ফেরত চান। তবে ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী, অভিনেতা নিজে থেকে সিনেমা ছেড়ে না দিলে অগ্রিম টাকা ফেরতযোগ্য নয়। যেহেতু পরিচালক নিজে সিনেমা নির্মাণ থেকে সরে গেছেন, তাই ছবির অধিকাংশ শুটিং শেষ হয়নি।

সোহম জানান, তিনি সাইনিং মানি ফেরত দেবেন না। অভিযোগ উঠেছে, টাকা না পেয়ে সম্প্রতি ওই প্রযোজক সোহমের অফিসে যান। এরপর মঙ্গলবার রাতে ফোন করে অভিনেতাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।

অন্যদিকে, প্রযোজক তরুণ দাসের দাবি, সোহমের কাছে বারবার শুটিংয়ের সময় চাওয়া হলেও তিনি সময় দিতে পারেননি। ফলে সিনেমাটি নির্মাণ করা সম্ভব হয়নি।

প্রযোজকের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সোহম। তিনি জানান, শিডিউল দেওয়ার মতো সময় তার কাছে ছিল। প্রযোজক যে অভিযোগগুলো করছেন তার কোনও সত্যতা নেই। নিজের নিরাপত্তা এবং হুমকির বিচার চেয়ে প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন অভিনেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

টাকা নিয়ে দ্বন্দ্ব, সোহমকে প্রাণনাশের হুমকি

আপডেট সময় ০৩:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬