ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘রাগ করলা’ দিয়ে ফেসবুক সয়লাব, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়

আকাশ বিনোদন ডেস্ক :

গত দুদিন ধরেই দেখা যাচ্ছে ‘রাগ করলা’ সংলাপে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। পোস্টের ক্যাপশন, কমেন্ট বক্স থেকে শুরু করে নানা জায়গায় এই কথাটি ব্যবহার করছে নেটিজেনরা। এই সংলাপটি এখন বাংলাদেশে রীতিমতো ভাইরাল।

বিষয়টি নিয়ে নেটিজেনদের অতিরিক্ত উন্মাদনার এবার সমালোচনা করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ভাইরাল বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষের এই অতি-উৎসাহকে ‘রুচির দুর্ভিক্ষ’ বলে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে কড়া সমালোচনা করে নিলয় লেখেন, ‘রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শোরুম উদ্বোধন করাও। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইনভাইট করে অ্যাওয়ার্ড দাও। তারপর স্ট্যাটাস দাও, রুচির দুর্ভিক্ষ।’

মূলত কোনো সাধারণ বিষয় বা ব্যক্তিকে হঠাৎ ভাইরাল করে পরে সেটিকে ঘিরে বাণিজ্যিক ও সামাজিকভাবে ব্যবহার করার যে প্রবণতা বাংলাদেশে দেখা যায়, অভিনেতা সেদিকেই ইঙ্গিত করেছেন।

তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একটি বড় অংশ অভিনেতার এই বক্তব্যের সঙ্গে একমতও পোষণ করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি ফেসবুক খুললেই দেখা যাচ্ছে এক কথিত কবিরাজকে। যিনি সাধারণত ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ এ ধরনের সংলাপ বলে আলোচনায় এসেছেন। জানা গেছে, ওই ব্যক্তি আসলে একজন অভিনেতা, যার নাম ঈমান আলী এবং তিনি গাজীপুরে বসবাস করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

‘রাগ করলা’ দিয়ে ফেসবুক সয়লাব, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়

আপডেট সময় ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬