ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুতের তথ্য দিলে এক মিলিয়ন ডলার পুরস্কার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো যাবে এমন তথ্যের বিনিময়ে এক মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছেন মাসিক পর্নোগ্রাফি ম্যাগাজিন হাসলারের প্রকাশক ল্যারি ফ্লিন্ট। গত রবিবার আমেরিকান গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রথম পৃষ্ঠায় দেয়া বিজ্ঞাপনে তিনি এ পুরস্কার ঘোষণা করেছেন।

তথ্য প্রদানকারীর জন্য একটি হটলাইন ফোন নম্বর এবং একটি ইমেইল অ্যাড্রেসও দেয়া হয়েছে বিজ্ঞাপনে। পুরো পৃষ্ঠার এ বিজ্ঞাপনের কোথাও কোনো ছবি নেই। বড় বড় অক্ষরে লেখা, ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও ক্ষমতাচ্যুত করার মতো তথ্যের বিনিময়ে এক মিলিয়ন ডলার।

ল্যারি ফ্লিন্ট সর্বশেষ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের সমর্থক ছিলেন। তিনি বলেছেন, দেরি হওয়ার আগেই ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো দরকার। আর এটি করা সকল মার্কিন নাগরিকের দায়িত্ব। তার মতে, বিদেশি শক্তির সঙ্গে হাত মেলানো, বর্ণবাদী গোষ্ঠীদের উসকানি দিয়ে সংঘাতের সৃষ্টি করা, মিথ্যে কথা বলা, স্বজনপ্রীতিসহ বেশ কয়েকটি কারণে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা উচিত।

এর আগেও তিনি এমন বিজ্ঞাপন ছেপেছেন। কিন্তু এবারের বিজ্ঞাপনটি ব্যতিক্রমধর্মী এই কারণে যে তাতে তিনি বিশাল অর্থের পুরস্কার ঘোষণা করেছেন। এক মিলিয়ন ডলার পুরস্কার নিতে আগ্রহীরা ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার মত অনেকেই নানা ধরনের তথ্য প্রমান জমা দিতে শুরু করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুতের তথ্য দিলে এক মিলিয়ন ডলার পুরস্কার

আপডেট সময় ০৩:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭