ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

নাফ নদী থেকে ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১০ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হলো। সোমবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের ডাঙ্গারচরে মিয়ানমার থেকে আসা নৌকাটি ডুবে যায়।

সঙ্গে সঙ্গে স্থানীয় জেলেরা ও কোস্ট গার্ড উদ্ধার তৎপরতা শুরু করলে আটজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে আরো দুজনের মরদেহ ভেসে আসে। এ ছাড়া ২১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ওসি মাইন উদ্দিন খান জানান, এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছয়জন নারী ও চারটি শিশু। তিনি জানান, নৌকাটিতে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুসহ অতিরিক্ত যাত্রী ছিল। শাহপরীর দ্বীপ দিয়ে এই রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের কথা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

নাফ নদী থেকে ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার

আপডেট সময় ০২:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭