ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুভশ্রীকে নিয়ে ঢাকায় ফিরবেন শাকিব

অাকাশ বিনোদন ডেস্ক:

ঢালিউড সুপারস্টার শাকিব খান গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) পাড়ি জমান ভারতে। সে দেশের হায়দরাবাদে শুটিং চলছে ‘চালবাজ’ ছবির। শাকিবের সঙ্গে সেই শুটিংয়ে অংশ নিচ্ছেন ছবির নায়িকা শুভশ্রীসহ অন্যান্য শিল্পীরা। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে হায়দরাবাদের দৃশ্যায়ন।

শুটিং সেরে আগামী ৩১ অক্টোবর ঢাকায় ফিরবেন শাকিব খান। না, তিনি একা নন, সঙ্গে করে নিয়ে আসবেন নায়িকা শুভশ্রীকেও। থাকবেন ছবির অন্যান্য শিল্পী-কলাকুশলীরা। কারণ ‘চালবাজ’-এর শেষ লটের শুটিং হবে বাংলাদেশে। এর আগে লন্ডনে শুটিং শুরু হয় ‘চালবাজ’-এর। সেখানে কয়েকটি গানের শুটিং হয়েছে বলে জানা যায়। শুটিংয়ের কিছু স্থিরচিত্র অনলাইনে ছড়িয়ে পড়লে দারুণ আলোচিত ও প্রশংসিত হয়।

জানা গেছে, এরই মধ্যে ছবিটির সিংহভাগ শুটিং সম্পন্ন হয়েছে। ভারতেও বেশ আন্তরিকভাবে তারা শুটিং করছেন। ‘চালবাজ’ শাকিব-শুভশ্রী জুটির দ্বিতীয় ছবি। এর আগে তাদের অভিনীত ‘নবাব’ ছবিটি সুপারহিট হয়। বাংলাদেশ এবং ভারতে দুই দেশেই ছবিটি দুর্দান্ত ব্যবসা করে। ‘চালবাজ’ নিয়েও ব্যাপক আশাবাদী তারা।

কলকাতার জয়দীপ মুখার্জীর সঙ্গে যৌথভাবে ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন। এতে শাকিব-শুভশ্রী ছাড়া আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, সুপ্রিয়, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। কলকাতার এসকে মুভিজের সঙ্গে ছবিটি প্রযোজনা করছে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শুভশ্রীকে নিয়ে ঢাকায় ফিরবেন শাকিব

আপডেট সময় ০১:৪১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭