ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

জোড়া মানহানির মামলা হলো কঙ্গনার বিরুদ্ধে

অাকাশ বিনোদন ডেস্ক:

কঙ্গনা রানাউতকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার এ অভিনেত্রীর বিরুদ্ধে আলাদাভাবে মানহানির মামলা করলেন আদিত্য পাঞ্চোলি এবং তার স্ত্রী জারিনা ওয়াহাব। আদিত্যের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করেছিলেন বলিউডের ‘কুইন’। তার পরিপ্রেক্ষিতেই শুক্রবার অন্ধেরির আদালতে জোড়া মানহানির মামলা করেন আদিত্য এবং জারিনা।

কঙ্গনার অভিযোগ ছিল, আদিত্য তাকে একটি অ্যাপার্টমেন্ট দিয়েছিলেন। তবে সেখানে তার বন্ধুদের প্রবেশের অনুমতি ছিল না। তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। নির্যাতন চালানো হয়েছিল। সেই ঘটনা জানিয়ে জারিনার সঙ্গেও নাকি দেখা করেছিলেন তিনি। তাকে বাঁচানোর অনুরোধ করেন। কঙ্গনার দাবি, জারিনা সেই সময়ে তাকে সাহায্য করেননি। এই অভিযোগ সামনে আসতেই কঙ্গনাকে আইনি নোটিস পাঠান আদিত্য।

অভিযোগে আদিত্য জানান, কঙ্গনা শুধু আমাকে নয়, আমার ছেলেমেয়ে-স্ত্রী সকলকে নিয়ে কটু মন্তব্য করেছেন। আমাদের সম্মানহানি করেছেন। সে জন্য তার বিরুদ্ধে মানহানির মামলা করেন আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

জোড়া মানহানির মামলা হলো কঙ্গনার বিরুদ্ধে

আপডেট সময় ০১:৩১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭