ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মঙ্গলের ‘ওয়াইল্ড ওয়েস্ট’ থেকে পারসিভিয়ারেন্সের নতুন সেলফি, মিলল রহস্যময় শিলার ইঙ্গিত

আকাশ নিউজ ডেস্ক: 

মঙ্গল গ্রহে অভিযান চালানো নাসার পারসিভিয়ারেন্স রোভার আবারও চমৎকার একটি সেলফি পাঠিয়েছে। এই ছবিটি তোলা হয়েছে জেজেরো ক্রেটারের পশ্চিম প্রান্তের বাইরে, যাকে বিজ্ঞানীরা ‘লাক দে চার্মস’ অঞ্চল বলে থাকেন। ২০২১ সালে মঙ্গলে অবতরণের পর এটি রোভারের ষষ্ঠ সেলফি এবং এখন পর্যন্ত সবচেয়ে পশ্চিমে যাওয়ার প্রমাণ।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ছবিটি তোলার সময় রোভারটি জেজেরো ক্রেটারের কিনারার বাইরে ‘ওয়াইল্ড ওয়েস্ট’ এলাকায় অবস্থান করছিল। এখানেই এটি ‘অ্যারেথুসা’ নামের একটি পাথুরে স্থানের নমুনা ঘষে পরীক্ষা করেছে। সেই সময় রোভার এমন জায়গায় ছিল, যেখান থেকে ক্রেটারের কিনারা এবং আশপাশের ভূখণ্ড পরিষ্কারভাবে দেখা যায়।

এই সেলফিটি তোলা হয় গত ১১ মার্চ। রোভারের ৭ ফুট লম্বা রোবোটিক বাহুর মাথায় থাকা ওয়াটসন (WATSON) ক্যামেরা দিয়ে ৬১টি আলাদা ছবি তুলে তা একত্র করে চূড়ান্ত চিত্র তৈরি করা হয়। পুরো প্রক্রিয়ায় প্রায় এক ঘণ্টা সময় লাগে এবং রোবোটিক বাহুকে ৬২ বার নিখুঁতভাবে নড়াচড়া করতে হয়।

ছবিতে দেখা যায়, রোভারটি ‘অ্যারেথুসা’ শিলার পাশে দাঁড়িয়ে আছে। চারপাশের মাটি হালকা বাদামি রঙের, আর আকাশে হালকা কমলা আভা রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ছবিতে একটি ধারালো পাথরের রেখা দেখা যাচ্ছে, যা আশপাশের গোলাকার পাথরের সঙ্গে স্পষ্টভাবে ভিন্ন। এখানে একটি আগ্নেয় শিলার স্তম্ভ (ভলকানিক ডাইক) থাকার সম্ভাবনাও রয়েছে, যা কোটি কোটি বছর আগে তৈরি হয়েছে।

বর্তমানে পারসিভিয়ারেন্স ‘ক্রোকোডিলেন’ এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। নাসার মতে, এই অঞ্চলটি রোভারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অনুসন্ধানস্থলগুলোর একটি, যেখানে মঙ্গলের প্রাচীনতম শিলার সন্ধান মিলতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মঙ্গলের ‘ওয়াইল্ড ওয়েস্ট’ থেকে পারসিভিয়ারেন্সের নতুন সেলফি, মিলল রহস্যময় শিলার ইঙ্গিত

আপডেট সময় ০৯:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬