ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

আমার ও সালমানের বিয়ে নিয়ে সবাই চিন্তিত

অাকাশ বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী টাবু। বয়স চল্লিশ পার হলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। এ নিয়ে প্রায় সব সময়ই প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। আর এ নিয়ে ভীষণ বিরক্ত এ অভিনেত্রী। বর্তমানে গোলমাল এগেইন সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই ধারাবাহিকতায় ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী।

টাবু বলেন, ‘সবাই আমার বিয়ে নিয়ে প্রশ্ন করছেন। আমার ও সালমানের বিয়ে নিয়ে সবাই চিন্তিত। এই প্রশ্ন শুনতে শুনতে আমি বিরক্ত। নতুন কিছু জিজ্ঞেস করুন।’ তিনি আরো বলেন, ‘আমি প্রতিদিন একই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছি। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাক্ষাৎকার এবং মিটিংয়ে অংশ নিয়ে আমি পুরোপুরি ক্লান্ত। কিন্তু সামনে আমার সিনেমা মুক্তি পাচ্ছে কাউকে নিষেধ করতেও পারছি না।’

টাবু ছাড়াও গোলমাল এগেইন সিনেমায় অভিনয় করছেন অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, পরিণীতি চোপড়া, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কুণাল খেমু, জনি লিভার প্রমুখ। ২০ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রোহিত শেঠি।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

আমার ও সালমানের বিয়ে নিয়ে সবাই চিন্তিত

আপডেট সময় ০১:২০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭