ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ৪১৩ রানে অলআউট বাংলাদেশ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক ভবিষ্যতে বিশ্বে শোষণ নীতির জায়গা হবে না: ইরানের প্রেসিডেন্ট জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম বিশেষ চাহিদাসম্পন্ন রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী রাজনীতির নামে নাসীরুদ্দীন পাটোয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: রাশেদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। খবর এনডিটিভির।

প্রথমবারের মতো এই পূর্বাঞ্চলীয় রাজ্যে নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বরাবরই ছিল নানা উত্থান-পতনে ভরা—এক সময় কমিউনিস্টদের দীর্ঘ শাসন, এরপর প্রায় ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই ইতিহাসের ধারাবাহিকতায় এবার নতুন অধ্যায়ের সূচনা হলো বিজেপির জয়ের মধ্য দিয়ে।

একসময় সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘ডানহাত’ হিসেবে পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারী। সময়ের পরিক্রমায় আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যে নেত্রীর পাশে একসময় সহযোগীর ভূমিকায় ছিলেন অধিকারী, আজ তিনি নিজেই সেই মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন।

বর্তমান প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত নাটকীয়, প্রায় তারকাখ্যাতির মতো উত্থান আর কোনো নেতার ক্ষেত্রে দেখা যায়নি বললেই চলে।

প্রতিবেদন মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ সদস্য শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী সাধারণ গেরুয়া রঙের কুর্তা পরে শপথ নেন। তার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আপডেট সময় ১২:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬