ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

জামালপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

আদালতের পিপি ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার শিলদহ গ্রামে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় একই বছরের ৫ মে ইসলামপুর থানায় মামলা দায়ের করা হয়। ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামিদের উপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন এবং দুই লাখ টাকা করে জরিমানা করেন। এ ঘটনায় সম্পৃক্ততা না থাকায় সাদিক নামে একজনকে বেকসুর খালাস দেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- শিলদহ গ্রামের মো. আব্দুস সোবাহানের ছেলে মো. শিপন (১৯), সিদ্দিক মোল্লার ছেলে মো. ইব্রাহিম (২৫) এবং আরমান আলীর ছেলে মো. ইউসুফ আলী (২০)।

একই আদালত জামালপুর সদরের বাঁশচড়া এলাকায় এক কিশোরীকে অপহরণ মামলায় আসামি মাহবুবুল আলম রাব্বিকে যাবজ্জীবন এবং ২ লাখ টাকা জরিমানা করেছেন।

এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলার ভিটাকান্দি গ্রামে এক কিশোরীকে ধর্ষণ মামলার রায়ে হৃদয় মিয়াকে ১০ বছর আটকাদেশ দিয়েছেন আদালত। রায় প্রদানের সময় আসামি হৃদয় আদালতে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৭:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬