ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আমাদের দেশে বয়স্ক শিল্পীদের কেউ পছন্দ করে না: ডলি জহুর

আকাশ বিনোদন ডেস্ক : 

দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে নিপুণ অভিনয় দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন তিনি। অথচ জীবনের এই সায়াহ্নে এসে খোদ দর্শকদের একাংশের আচরণে গভীরভাবে ব্যথিত বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান সংস্কৃতি এবং প্রবীণ শিল্পীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের জমাটবাঁধা আক্ষেপ উগরে দিয়েছেন এই গুণী শিল্পী।

তিনি বলেন, ‌‘বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না। এটা সত্যি কথা আমাদের দেশে।’ দীর্ঘ পথচলায় বরাবরই দর্শকদের অফুরান ভালোবাসা পেয়েছেন তিনি। তবে বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া কালচার তাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। ডলি জহুর আক্ষেপ করে বলেন, ‌‘আজকাল আমার দর্শক আমাকে আর ভালোবাসে না। ভালোবাসে না বলেই চট করে একটা নেতিবাচক কমেন্ট করে। সেই কমেন্টে যে একটা মানুষের ভিত নড়ে যেতে পারে, সেটা তারা বুঝতে পারে না। আমি কখনো ভাবিনি যে কেউ আমাকে নেতিবাচক কোনো কথা বলবে। কিন্তু এটাও যে মানুষ বলে, সেটা আমি এখন বুঝতে পারছি। ভালো না-ও বাসতে পারে। বয়স হলে বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না, সেটাও সত্যি কথা আমাদের দেশে।’

নিজের প্রাপ্তি আর ভবিষ্যৎ নিয়ে এই বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘৫০ বছরে অনেক প্রাপ্তি ছিল, অনেক পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি। আমাকে দেখার যে আগ্রহগুলো দেখতাম, ভালো লাগত। কিন্তু এখন জানি না, আমার মারা যাওয়ার পর কেউ দোয়া করবে কি না। কেউ বলবে কি না আহারে বেচারি মারা গেছে! তখন তো দেখতেও পাব না, জানতেও পারব না। যা-ই হোক, ওসব কথা বলে লাভ নেই।’

জাতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ডলি জহুর আজীবন সম্মাননাসহ একুশে পদকেও ভূষিত হয়েছেন। দেড় শতাধিক সিনেমা এবং অগণিত নাটকে অভিনয় করা এই শিল্পীকে সাম্প্রতিক সময়ে পর্দায় খুব একটা দেখা না গেলেও দীর্ঘ এক যুগের বিরতি ভেঙে আবারও রুপালি পর্দায় ফিরেছেন তিনি। সবশেষ তাকে দেখা গেছে রেদোয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

আমাদের দেশে বয়স্ক শিল্পীদের কেউ পছন্দ করে না: ডলি জহুর

আপডেট সময় ০৭:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬