ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুপিসারে সেরেছেন বাগদান, এবার বিয়ের পিঁড়িতে অভিনেত্রী হুমা

আকাশ বিনোদন ডেস্ক :

ব্যক্তিগত জীবন সবসময় আড়ালেই রাখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তবে সম্প্রতি তার বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের কৌতূহল বেড়েছে বহুগুণ। এবার শোনা যাচ্ছে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি ও তার প্রেমিক রচিত সিং।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতেই গাঁটছড়া বাঁধবেন এই জুটি। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তবে জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে ঘরোয়া পরিবেশেই বিয়ের মূল অনুষ্ঠান সারতে চান তাঁরা। পরে মুম্বাইয়ে একটি বড় রিসেপশন পার্টির পরিকল্পনা রয়েছে তাদের।

হুমা কুরেশির প্রেমিক রচিত সিং চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। তিনি ইন্ডাস্ট্রির পরিচিত অভিনয় প্রশিক্ষক। আলিয়া ভাট, ভিকি কৌশল ও রণবীর সিংয়ের মতো তারকাদের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন রচিত।

হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় যখন ‘থাম্মা’ ছবির স্ক্রিনিংয়ে তাদের একসঙ্গে দেখা যায়। পরে সোনাক্ষী সিনহার বিয়েতেও একসঙ্গে হাজির হন। এছাড়া রচিতের জন্মদিনের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় তাদের। এ রকম বেশ কিছু ঘটনা থেকেই হুমা-রচিতের প্রেমের গুঞ্জন আরও জোড়ালো হয়।

নিজের মুখে সম্পর্ক নিয়ে খুব বেশি কিছু বলেননি হুমা, গত বছর সঙ্গীতশিল্পী আকাসা সিংয়ের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

সব মিলিয়ে, বলিউডে আরও এক তারকা বিয়ের অপেক্ষা এখন সময়ের ব্যাপার—অনুরাগীরাও তাকিয়ে রয়েছেন সেই বিশেষ দিনের দিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চুপিসারে সেরেছেন বাগদান, এবার বিয়ের পিঁড়িতে অভিনেত্রী হুমা

আপডেট সময় ০২:২১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬