ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিরুপতি থেকে বিজয়ের বাড়িতে তৃষা, জোরালো হচ্ছে সম্পর্কের গুঞ্জন

আকাশ বিনোদন ডেস্ক : 

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোট গণনার উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় তৃষা কৃষ্ণন ও থালাপতি বিজয়। চেন্নাইয়ে বিজয়ের বাড়ির সামনে তৃষাকে দেখা যাওয়ার পর থেকেই ফের জোরালো হয়েছে তাঁদের প্রেমের সম্পর্কের গুঞ্জন।

সোমবার দুপুরে চেন্নাইয়ে বিজয়ের বাসভবনের বাইরে তৃষার উপস্থিতি নজর কাড়ে। ঠিক সেই সময়েই ভোট গণনায় এগিয়ে ছিল বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম, যা রাজ্যের রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রে।

সূত্রের খবর, নিজের ৪৩তম জন্মদিন উপলক্ষে ভোরে তিরুপতি মন্দিরে পূজা দিয়ে চেন্নাই ফেরেন তৃষা। এরপর সাদা গাড়িতে করে সরাসরি বিজয়ের বাড়িতে পৌঁছান তিনি। ক্যামেরার সামনে হাসিমুখে ধরা দিলেও দ্রুত বাড়ির ভেতরে ঢুকে পড়েন এই অভিনেত্রী।

লিও ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তৃষা-বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিজয়ের বিবাহবিচ্ছেদের খবর ছড়ানোর পর তৃষা-বিজয়ের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

অন্যদিকে, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ভালো ফলের দিকে এগোচ্ছে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম। ফলে একদিকে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে ব্যক্তিগত সম্পর্কের জল্পনা—সব মিলিয়ে এখন তামিলনাড়ুর বিনোদন ও রাজনীতি দুই অঙ্গনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজয় ও তৃষা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তিরুপতি থেকে বিজয়ের বাড়িতে তৃষা, জোরালো হচ্ছে সম্পর্কের গুঞ্জন

আপডেট সময় ০৮:১৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬