ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গ্রেটদের পাশে নাম লেখালেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাঁচ হাজারী ক্লাবে নাম লেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে এই নতুন মাইলফলক গড়লেন তিনি। আজকের ম্যাচে মাঠে নামার আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের রান ছিল ৪৯৮৩। নতুন মাইলফলক গড়তে তার দরকার ছিল মাত্র ১৭ রান।

এই সমীকরণে খেলতে নেমে প্রোটিয়া বোলার প্রিটোরিয়াসের বল খেলে পাঁচ হাজারী ক্লাবে নাম লেখান তিনি। পাঁচ হাজারী ক্লাবে নাম লেখানোর পাশাপাশি নতুন আরেকটি রেকর্ড গড়েছেন সাকিব। সাকিবের আগে বাংলাদেশের হয়ে পাঁচ হাজারী ক্লাবের একমাত্র সদস্য ছিলেন তামিম ইকবাল। তিনি ১৭৩ ম্যাচে ৫৭৪৩ রান করেছেন।

ওয়ানডেতে পাঁচ হাজার রান তোলার মধ্য দিয়ে তিনি আরও একটি রেকর্ড গড়েন। দুইশতাধিক উইকেট ও পাঁচ হাজার রান নিয়ে তিনি বিশ্বের চার গ্রেট ক্রিকেটারের পাশে নাম লেখান তিনি। ওয়ানডেতে সাকিবের শিকার ২২৪ উইকেট।

ওয়ানডেতে একইসঙ্গে পাঁচ হাজার রান ও ২০০ উইকেট শিকারকারী চার গ্রেট ক্রিকেটারের মধ্যে রয়েছেন- শ্রীলংকার সনাথ জয়াসুরিয়া (৪৪৫ ম্যাচে ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৩২৮ ম্যাচে ১১৫৭৯ রান ও ২৭৩ উইকেট), পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট) এবং আরেক পাকিস্তানি আব্দুর রাজ্জাক (২৬৫ ম্যাচে ৫০৮০ রান ও ২৬৯ উইকেট)।

তবে এই চার গ্রেট ক্রিকেটারের তুলনায় দ্রুততম সময়ে তিনি পাঁচ হাজার ও দুই শতাধিক উইকেট তুলে নেন। এই রেকর্ড গড়তে তিনি খেলেন ১৭৮ ম্যাচ। এর আগে জ্যাক কালিস ২২১ ম্যাচ খেলে এই সবচেয়ে দ্রুততম সময়ে রেকর্ডটি গড়েছিলেন।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর ১১ বছরের ক্যারিয়ারে ১৭৮টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গ্রেটদের পাশে নাম লেখালেন সাকিব

আপডেট সময় ০৪:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭