ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, তবে আলোচনার পরিস্থিতি নেই: ইরান শাপলা চত্বর হত্যাযজ্ঞ:শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সোমালিয়ায় গাড়িবোমা হামলা, নিহত ৩০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ব্যস্ততম এলাকায় গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার এ বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ বলছে, মোগাদিসুর শারাফি হোটেলের প্রবেশ পথে গাড়িবোমা বিস্ফোরিত হয়। এ সময় অন্তত ৩০জন নিহত ও অনেকেই আহত হন। দেশটির মদিনা শহরে দ্বিতীয় বোমা বিস্ফোরণে আরো দুজন ঘটনাস্থলেই নিহত হন। এই হামলার সঙ্গে কারা জড়িত তা এখনো পরিষ্কার নয়। তবে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আল-শাবাব নামে একটি জঙ্গি গ্রুপের নিয়মিত নিশানায় পরিণত হয়েছে মোগাদিসু। তারা সরকারের সঙ্গে যুদ্ধে নেমেছে।

প্রথম বিস্ফোরণের পর দেশটির পুলিশ ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন বার্তা সংস্থা রয়টারর্সকে বলেন, ‘সেটি ছিল ট্রাক বোমা হামলা। এই মুহূর্তে নিহতের সঠিক সংখ্যা জানা নেই, সেখানে এখনো আগুন জ্বলছে।’ ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন বিবিসিকে জানায়, সেখানে অনেক মানুষের প্রাণ গেছে।

মোগাদিসুর আবাসিক বাসিন্দা মহিউদ্দিন আলী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটা আমার দেখা সব থেকে বড় বিস্ফোরণ। বিস্ফোরণে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

সোমালিয়ায় গাড়িবোমা হামলা, নিহত ৩০

আপডেট সময় ০১:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭