ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আইভরিকোস্টে বিমান বিধ্বস্তে নিহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

আইভরিকোস্টের আবিদজানে একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার আবিদজান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। কার্গো বিমানটি ভেঙে কয়েক টুকরো হয়ে বিমানবন্দরের কাছে সৈকতে ছড়িয়ে পড়ে। পরে অগ্নিনির্বাপক বাহিনী এবং ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, শনিবার ঝড় এবং বজ্র সহ বৃষ্টিপাতের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে দু’জনের লাশ সরিয়ে নিতে দেখেছেন এক প্রত্যক্ষদর্শী। বিমানের ধ্বংসস্তূপের মধ্যে আরও দু’টি লাশ দেখার কথাও জানিয়েছেন তিনি। দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান আরেক প্রত্যক্ষদর্শী।

Tag :
আপলোডকারীর তথ্য

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

আইভরিকোস্টে বিমান বিধ্বস্তে নিহত ৪

আপডেট সময় ০১:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭