ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টানা বৃষ্টিতে মন খারাপ? জেনে নিন মন ভালো রাখার উপায়

আকাশ নিউজ ডেস্ক: 

বৃষ্টি মানেই কারও কাছে খিচুড়ি-ডিম ভাজা, কারও কাছে কফি আর রবীন্দ্রসঙ্গীত। আবার ছুটির দিনে অনেকেই বেছে নেন দীর্ঘ ঘুম। কিন্তু সব সময় বৃষ্টি সবার জন্য আনন্দ নিয়ে আসে না—অনেকেই আছেন, যাদের বৃষ্টি এলেই ঘিরে ধরে মন খারাপ বা বিষণ্ণতা।

বিশেষজ্ঞদের মতে, মেঘলা দিনে সূর্যের আলো কম পাওয়ার কারণে শরীরে সেরোটোনিন হরমোনের নিঃসরণ কমে যায়। এই হরমোনটি সাধারণত ‘হ্যাপি হরমোন’ নামে পরিচিত, যা মন ভালো রাখতে সাহায্য করে। ফলে এর ঘাটতি হলে স্বাভাবিকভাবেই মন-মেজাজ খারাপ হয়ে যেতে পারে।

তবে কিছু সহজ অভ্যাস মানলে বৃষ্টির দিনেও মন ভালো রাখা সম্ভব।

অন্ধকারে থাকবেন না:

বাইরে বৃষ্টি থাকলেও ঘর অন্ধকার করে না রেখে আলো জ্বালিয়ে রাখুন। প্রয়োজনে বারান্দায় গিয়ে কিছু সময় প্রাকৃতিক আলোতে থাকুন। আলোয় থাকা মনকে কিছুটা হলেও চনমনে রাখতে সাহায্য করে।

একাকিত্ব এড়িয়ে চলুন:

একাকিত্ব মানসিক চাপ ও বিষণ্ণতা বাড়াতে পারে। তাই মন খারাপের সময় একা না থেকে পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটান। চাইলে পোষা প্রাণীর সঙ্গেও সময় কাটাতে পারেন—এতে মন হালকা হয়।

পছন্দের কাজে নিজেকে ব্যস্ত রাখুন:

বৃষ্টির দিনে ঘরে বসে গান শোনা, বই পড়া, ছবি আঁকা, সিনেমা বা সিরিজ দেখা—এ ধরনের শখের কাজে মন দিন। চাইলে রান্না বা হালকা ব্যায়ামও করতে পারেন। এতে মন ভালো থাকে এবং নেতিবাচক চিন্তা কমে যায়।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির দিনকে ইতিবাচকভাবে কাটানোর অভ্যাস গড়ে তুললে মানসিক স্বাস্থ্যের ওপর এর ভালো প্রভাব পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে মন খারাপ? জেনে নিন মন ভালো রাখার উপায়

আপডেট সময় ১১:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬