ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত: শাহবাজ শরিফ আধিপত্য ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটনকে গুলি করে হত্যা : ডিবি দেশে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি সংসদে তুললেন জামায়াতের এমপি লন্ডনে ২ ইহুদিকে ছুরিকাঘাত, অবস্থা গুরুতর আশুলিয়ায় স্বামীর মাথা ফাটিয়ে স্ত্রীর কান ছিঁড়ে স্বর্ণালংকার নিয়ে গেল ডাকাতরা তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে: সেতুমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলের সাক্ষাৎ সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

ঈদুল আজহায় মুখোমুখি শাকিব-শুভ

আকাশ বিনোদন ডেস্ক : 

ঈদুল আজহাকে ঘিরে ঢাকাই সিনেমায় আবারও তৈরি হচ্ছে বড় পর্দার উত্তাপ। উৎসব মানেই নতুন সিনেমা, আর সেই সিনেমা মানেই দর্শকদের হলে ফেরানোর লড়াই। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না; বরং দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে মুখোমুখি হতে যাচ্ছেন দেশের দুই জনপ্রিয় তারকা শাকিব খান ও আরিফিন শুভ।

একদিকে দুই যুগ ধরে ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা শাকিব খান, অন্যদিকে বাণিজ্যিক সিনেমার নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাওয়া আরিফিন শুভ। সব মিলিয়ে এবারের ঈদে জমে উঠতে পারে এই দুই তারকার সিনেমা দিয়েই।

বাংলাদেশের সিনেমায় দুই যুগ ধরে রাজত্ব করছেন চিত্রনায়ক শাকিব খান। প্রেক্ষাগৃহের মালিকদের কাছে এই তারকার সিনেমা মানেই নিশ্চিন্ত নির্ভরতা, ব্যবসায়িক সফলতা। শাকিবের নাম শুনেই সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ছুটে যান অনেক দর্শক। জনপ্রিয়তার দিক দিয়ে এই নায়ক এরই মধ্যে পেরিয়েছেন দেশের সীমানাও। নিজ দেশের পাশাপাশি বাইরের দেশেও নিজের জনপ্রিয়তার কথা জানান দিতে সক্ষম হয়েছেন।

দেশের সিনেমার প্রযোজক আর পরিচালকরা শাকিবের পরবর্তী আরও কয়েকজন নায়কের খোঁজ করছিলেন, যারা হয়ে উঠতে পারবেন যোগ্য উত্তরসূরি। হল মালিকরাও শাকিবের পাশাপাশি অন্য নায়কের সিনেমা বিনা দ্বিধায় চালাতে পারেন, ব্যবসায়িকভাবে লাভবান হবেন, সেই আশায় বুক বেঁধে আছেন বহু দিন ধরেই।

সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের বাইরে মাল্টিপ্লেক্সে বেশ কজন নায়ক দাঁড়ালেও সিঙ্গেল স্ক্রিনে এখনও শাকিব খানের একক রাজত্ব বিদ্যমান। তবে সিয়াম আহমেদ, শরিফুল রাজ ও আফরান নিশোরা চেষ্টা করছেন সিঙ্গেল স্ক্রিনেও তাদের সিনেমার দর্শক তৈরি করতে। কতটা পারছেন, সে বিবেচনা পরে।

শাকিব খানের পর সিঙ্গেল স্ক্রিনের নায়ক হিসেবে আরিফিন শুভকেই এক সময় বিবেচনা করা হতো। নায়কোচিত চেহারা আর বাণিজ্যিক সিনেমার নায়ক হিসেবে শুভ অনেকটা পরিণত প্যাকেজ। তবে এরই মধ্যে শুভ ব্যস্ত হয়ে পড়েছেন ভারতীয় বেশ কিছু কাজে। গুঞ্জন রয়েছে হলিউডের প্রজেক্টেও কাজ করার কথা রয়েছে তাঁর। সেসব কথা থাক। নতুন খবর হচ্ছে, আসন্ন ঈদুল আজহায় শাকিব খানের মুখোমুখি হচ্ছেন এই নায়ক।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহায় সিয়াম আহমেদ, শরিফুল রাজ ও আফরান নিশো অভিনীত কোনো সিনেমা মুক্তির তালিকায় নেই। ফলে বাণিজ্যিক সিনেমার নায়ক হিসেবে শাকিব খান ও আরিফিন শুভকেই প্রতিযোগিতায় লড়তে হবে। দুই নায়ক ‘রকস্টার’ ও ‘মালিক’ সিনেমা নিয়ে হাজির থাকবেন প্রেক্ষাগৃহে।

এই মুহূর্তে শাকিব খান শুটিং করছেন ‘রকস্টার’ সিনেমার। শিগগিরই ক্যামেরা ক্লোজ হবে সিনেমাটির। এরপর আগামী সপ্তাহের মধ্যেই এর অ্যানিমেশন টিজার, পরবর্তীকালে গান ও ট্রেলার প্রকাশ করা হবে। সিনেমাটি নির্মাণ করছেন আজমান রুশো। শাকিব খানের সঙ্গে এতে অভিনয় করছেন সাবিলা নূর ও তানজিয়া মিথিলাসহ অনেকে।

অন্যদিকে আরিফিন শুভ অভিনীত ‘মালিক’ সিনেমা মুক্তির কথা ছিল গেল ঈদুল ফিতরে। কিন্তু শুটিং শেষ করতে না পারায় সিনেমাটি মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায়। তবে ঈদুল আজহায় সিনেমাটি যে মুক্তি পাচ্ছে, তার চূড়ান্ত খবর জানিয়েছেন এর নির্মাতা সাইফ চন্দন। এখন চলছে সিনেমাটির শেষ অংশের শুটিং।

চলতি সপ্তাহেই সিনেমাটির ক্যামেরা ক্লোজ হবে বলে জানিয়েছেন নির্মাতা। এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম সর্বশেষ ‘সাপলুডু’ সিনেমায় একসঙ্গে জুটি হয়ে কাজ করেছিলেন। সেই সিনেমার পর এবার তারা জুটি হয়েছেন ‘মালিক’-এ।

সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে মুখোমুখি হলেও শাকিব খান ও আরিফিন শুভর ব্যক্তিগত সম্পর্ক দারুণ। এর আগে ‘মুজিব’ ও ‘দরদ’ সিনেমার শুটিংয়ে মুম্বাই যাওয়ার পথে হঠাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা হয় এই দুই নায়কের। সে সময় বিমানে চড়ার আগে লাউঞ্জে বসে গল্পে মাতেন শাকিব-শুভ। তখনকার কয়েকটি হাস্যোজ্জ্বল ছবি পরস্পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়, নেটিজেনরাও মুগ্ধ হয়। তখন থেকেই দুই নায়কের ভক্ত-অনুরাগীরা তাদের সৌহার্দপূর্ণ সম্পর্কের বিষয়টি জানতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চাঁদে স্থায়ী মানব উপস্থিতি গড়তে জোর দিচ্ছে মহাকাশ সংস্থাগুলো

ঈদুল আজহায় মুখোমুখি শাকিব-শুভ

আপডেট সময় ০৩:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬