ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যেকেউ অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪ উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে রাজনীতিতে স্থায়ী হওয়া যায় না : মোনায়েম মুন্না প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা পুশইন : শুভেন্দুর দাবি প্রত্যাখ্যান বিজিবির আলিম পরীক্ষার সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক আইনজীবী টিটোর মৃত্যু, এক দিন বন্ধ বিচারিক কার্যক্রম পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে সঞ্চালনব্যবস্থা ‘স্মার্ট’ করার নির্দেশ মন্ত্রীর প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

অভিযোগের সুরাহা না হলে চেয়ারে বসতে পারবেন না প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতির বিরুদ্ধে উত্থাপিত ১১ অভিযোগের বিষয়ে অনুসন্ধান হবে। এ বিষয়ে সুরাহা না হলে তিনি চেয়ারে বসতে পারবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

অভিযোগের সত্যতা মিললে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তবে সুপ্রিমকোর্ট প্রধান বিচারপিতর বিষয়ে যে বিবৃতি দিয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

আইনমন্ত্রী দাবি করেন, প্রধান বিচারপতির ছুটির আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ছুটি দিয়েছেন রাষ্ট্রপতি। আর অস্থায়ী বিচারপতি হিসেবে আবদুল ওয়াহহাব মিঞাকে দায়িত্ব দেয়া হয়েছে। এ নিয়ে কোনো সন্দেহ বা সমস্যা আমরা দেখিনি। তবে কোনো কোনো রাজনৈতিক দল এসব বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। তবে এ নিয়ে বিতর্ক সৃষ্টির অবকাশ নেই।

আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশে কোনো রাজনৈতিক ইস্যু না থাকায় কোনো কোনো রাজনৈতিক দল প্রধান বিচারপতির ছুটি নিয়ে ইস্যু তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন। আইনমন্ত্রী আরও বলেন, অস্থায়ী প্রধান বিচারপতি তার কাজের সুবিধার্থে যেকোনো প্রশাসনিক পরিবর্তন আনতে পারবেন। সংবিধান এ বিষয়টিকে সমর্থন করে। তাই এ বিষয়ে প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যেকেউ অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

অভিযোগের সুরাহা না হলে চেয়ারে বসতে পারবেন না প্রধান বিচারপতি

আপডেট সময় ০১:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭