ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহিলা কমিশনে ক্ষমা চেয়ে ৫০ শিশুর দায়িত্ব নিলেন সঞ্জয় দত্ত

আকাশ বিনোদন ডেস্ক : 

সরকে চুনর তেরি সরকে’ গান ঘিরে বিতর্কে অবশেষে মহিলা কমিশনে হাজিরা দিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। দীর্ঘ এক মাস ধরে চলা সমালোচনার পর তিনি লিখিতভাবে ক্ষমা চেয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। সেই সঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগের ঘোষণা করেন।

কমিশনের কাছে দেওয়া বক্তব্যে সঞ্জয় জানান, তার উদ্দেশ্য কোনওভাবেই সমাজে নেতিবাচক প্রভাব ফেলা নয়। এদিন সামাজিক উদ্যোগের অংশ হিসেবে ৫০ জন আদিবাসী কন্যাশিশুর শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব নেবেন বলে প্রতিশ্রুতি দেন সঞ্জয়।

এই বিতর্কে নাম জড়ালেও এদিন উপস্থিত ছিলেন না নোরা ফাতেহি। বিদেশে থাকার কারণে আগেই তিনি সময় চেয়ে আবেদন করেছিলেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, তাঁর জন্য নতুন শুনানির দিন ধার্য হতে পারে।

এর আগে শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম ও প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে কমিশন স্পষ্ট জানায়, গানের বিষয়বস্তু সমাজে বিরূপ প্রভাব ফেলতে পারে—এই যুক্তি উড়িয়ে দেওয়া যায় না।

মূলত ‘কে ডি: দ্য ডেভিল’ এর হিন্দি সংস্করণের একটি গানকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। গান প্রকাশ্যে আসার পর তার ভাষা ও উপস্থাপনা নিয়ে আপত্তি তোলে একাংশ। বিশেষ করে গানের কিছু অংশকে অশালীন বলে অভিযোগ ওঠে এবং নোরার নাচের ভঙ্গিমা নিয়েও সমালোচনা শুরু হয়। অভিযোগ আমলে নিয়ে গানটি সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার।

সবশেষে কমিশনের সামনে সঞ্জয় দত্ত আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে তার সঙ্গে যুক্ত কোনও কাজেই নারী ও শিশুদের মর্যাদাহানিকর উপস্থাপনা যেন না হয়, সে বিষয়ে তিনি আরও সতর্ক থাকবেন।

প্রসঙ্গত, ২৫ এপ্রিল টিজার প্রকাশ করে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন সঞ্জয় দত্ত। ৩৩ বছর পর ‘খলনায়ক’-এর সিকুয়েল ‘খলনায়ক রিটার্নস’ নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মহিলা কমিশনে ক্ষমা চেয়ে ৫০ শিশুর দায়িত্ব নিলেন সঞ্জয় দত্ত

আপডেট সময় ০৮:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬