ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘একজন চিংড়ি প্রিয় পরী’

আকাশ বিনোদন ডেস্ক :

ঢালিউড অভিনেত্রী পরীমনি রুপালি পর্দায় না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় আছেন। জনপ্রিয় এ অভিনেত্রী আবারও আলোচনার কেন্দ্রে। তিনি প্রায়ই গণমাধ্যমের খবরের শিরোনামে থাকেন। নিজের ব্যক্তিগত মুহূর্ত কিংবা অনুভূতির কথা শেয়ার করে তৈরি করেন ব্যাপক কৌতূহল। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পার করলেও কাজের ক্ষেত্রে এখন খুব একটা দেখা মেলে না পরীমনিকে। যদিও শোনা যাচ্ছে, বর্তমানে তার হাতে বেশ কিছু নতুন সিনেমা এবং ওটিটি কাজ রয়েছে।

রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। পোস্ট করা ভিডিওতে দেখা গেছে তাকে ফুরফুরে মেজাজে। খুশিভরা আনন্দে রান্না করছেন তিনি।

অভিনেত্রী ১৬ সেকেন্ডের এ ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। তার এই প্রাণবন্ত ভঙ্গিমা নেটিজেনরা সানন্দে গ্রহণ করেছেন। এক নেটিজেন লিখেছেন— এভাবে রান্নার সময় পরীমনির মতো তারাও নাচেন।

পোস্ট করা ভিডিওতে আরও দেখা যায়, এদিন পরীমনির চোখে চশমা এবং পরনে একটি হাতাখোলা কালো ড্রেস। সুন্দর ও আধুনিক রান্নাঘরে চুলে ঝুঁটি বাঁধা অবস্থায় হাতে খুন্তি। কড়াইতে বসানো চিংড়ির প্যানে খুন্তি বসানোর আগে খানিকটা নেচে নিলেন পরীমনি। এ সময় বাজছিল একটি জনপ্রিয় হিন্দি গান; আর সেই গানের তালে তালেই নেচে চিংড়িগুলো নাড়তে থাকেন অভিনেত্রী। ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন— একজন চিংড়ি প্রিয় পরী হি হি…।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

‘একজন চিংড়ি প্রিয় পরী’

আপডেট সময় ০৪:৫৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬