ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অভিনয় থেকে রাজনীতি, সামনে এলো সায়ন্তিকার সম্পত্তির হিসাব

আকাশ বিনোদন ডেস্ক :  

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া কেন্দ্র থেকে প্রার্থী হওয়ায় তার জমা দেওয়া হলফনামা ঘিরে প্রকাশ্যে এসেছে আর্থিক অবস্থার চিত্র।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, হাতে নগদ রয়েছে প্রায় ৪৩ হাজার রুপির কিছু বেশি। যদিও তার নামে রয়েছে ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তবে অধিকাংশ ক্ষেত্রেই জমার পরিমাণ অত্যন্ত কম। কোথাও কয়েক হাজার, কোথাও আবার কয়েকশো রুপি। এমনকি একটি অ্যাকাউন্টে ব্যালান্স মাত্র ১ রুপি। সব মিলিয়ে ব্যাঙ্কে সঞ্চয় দাঁড়িয়েছে প্রায় ৩৬ হাজার রুপির কাছাকাছি।

তবে সঞ্চয় কম হলেও শখের জায়গায় ঘাটতি নেই। তার কাছে রয়েছে ২০১৮ সালে কেনা একটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়ি, যার আনুমানিক মূল্য ৪৩ লক্ষ রুপির বেশি। পাশাপাশি সোনার গয়না ও অন্যান্য অলঙ্কার মিলিয়ে রয়েছে প্রায় দেড় লক্ষ রুপি মূল্যের সম্পদ।

অন্যদিকে ঋণের বোঝাও কম নয়। গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ এবং ক্রেডিট কার্ড বকেয়া মিলিয়ে মোট দায় প্রায় ৪০ লক্ষ রুপির কাছাকাছি। এর সঙ্গে যুক্ত হয়েছে বকেয়া জিএসটির অঙ্কও।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, নিজের নামে কোনও বাড়ি, ফ্ল্যাট বা জমি নেই তার। আয় হিসেবে হলফনামায় তিনি জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে তার মোট উপার্জন ছিল প্রায় ১১ লক্ষ রুপির কিছু বেশি।

গ্ল্যামার জগতের পরিচিত মুখ হওয়া সত্ত্বেও সায়ন্তিকার এই তুলনামূলক সাধারণ আর্থিক চিত্র ভোটের আগে স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়িয়েছে রাজনৈতিক মহলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

অভিনয় থেকে রাজনীতি, সামনে এলো সায়ন্তিকার সম্পত্তির হিসাব

আপডেট সময় ০৮:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬