ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দেশের ক্রিকেটের জন্য ‘যে মেধাস্বত্ব দিয়েছি টাকায় কিনতে পারবেন না’

আকাশ স্পোর্টস ডেস্ক :

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। ক্রীড়া পরিষদের এমন সিদ্ধান্তে ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ার হারান জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

দেশের একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সভাপতি থাকতে না পারায় দুঃখ আছে কিনা জানতে চাইলে বুলবুল বলেন- না, কোনো দুঃখ নেই। তবে আমি বাংলাদেশ ক্রিকেটটাকে ফিল করি। তবে যে কাজগুলো হাতে নিয়েছিলাম সেগুলো শেষ করতে পারলে কষ্ট থাকতো না। আমি তো জানি আমি কী করতে চেয়েছিলাম। হয়তো বাংলাদেশ ক্রিকেটের ভালোই হতো।

বিসিবির সভাপতি হওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল কিনা? এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, পার্থিব জীবন নিয়ে চিন্তা করলে এটা একটা অসম্ভব ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু যখনই আমি ভাবি, আমাদের কাজটা কী? ক্রিকেটের উন্নয়নে কাজ করা, দেশের জন্য কাজ করা। দেশের জন্য মানুষ বিভিন্ন ত্যাগ করে, আমি না হয় ছোট্ট একটা চাকরিই ছেড়েছি। আমার মনে হয় যে পরিমাণ মেধাস্বত্ব এখানে দিয়েছি, এটা টাকা দিয়ে কিনতে পারবেন না। খেলা ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার ৪৫ বছরের অভিজ্ঞতা ও আইডিয়া ফ্রি দিয়েছিলাম এখানে।

বিসিবিতে আসলে কী আছে, এখানে ঢোকার এত আগ্রহ কেন? এমন প্রশ্নের জবাবে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বলেন, আমিও সেটাই ভাবি। আমার পরিবার থাকে অস্ট্রেলিয়ায়, নিজের পয়সায় হোটেলে থাকি। জমি ছিল, ওটা বিক্রি করে চলছি, যদিও এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিসিবিতে কোনো মধু নাই। অনেক কাজ আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

দেশের ক্রিকেটের জন্য ‘যে মেধাস্বত্ব দিয়েছি টাকায় কিনতে পারবেন না’

আপডেট সময় ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬